নজরবন্দি ব্যুরোঃ সরকার গঠনের একাদশ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে পালন করছে তৃণমূল। ট্যুইট করে সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আজকের দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’।
আরও পড়ুনঃ BJP: জয়ের একাদশ বর্ষপূর্তি তৃণমূলের, ‘শহীদ’ শ্রদ্ধায় তর্পনে বিজেপি
সোমবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান,গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।
গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।( ১/৩)
সদ্য প্রকাশিত
শুভ গণেশ চতুর্থী ২০২৬: প্রিয়জনকে পাঠান ৫০টি আন্তরিক শুভেচ্ছা, বার্তা ও WhatsApp Status
শেফালির ঝড়ে শুরু, চরণীর ঘূর্ণিতে শেষ! শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম এশিয়া কাপ ভারতের, অপরাজিত চ্যাম্পিয়ন— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
এরপরেই তিনি জানিয়েছেন, আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।

২০২১ সালে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই হয়েছিল তৃণমূলের। কারণ, বাংলায় ২০০ এর অধিক আসন পেয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বিজেপি। নিয়ম করে বিজেপি নেতারা প্রচার চালিয়ে গিয়েছিলেন বাংলায়। তবুও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল।
আজকের দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’, কৃতজ্ঞতা জ্ঞাপনে জানালেন তৃণমূল সুপ্রিমো

এখানেই শেষ নয়, তৃণমূলের বিরাট জয় জাতীয় রাজনীতির এপিসেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে দিয়েছে। অনেকেই মনে করছেন আগামী দিনে মোদি সরকারকে কড়া টক্কর দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। যদিও ২৪ এর রাজনীতি অনেকটা দেরি। একা নয় সকলকে একজোট হয়ে লড়াইয়ের জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।



