BJP: জয়ের একাদশ বর্ষপূর্তি তৃণমূলের, ‘শহীদ’ শ্রদ্ধায় তর্পনে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক বছর আগে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। জয়ের একাদশ বর্ষপূর্তি তৃণমূলের। সেই উপলক্ষে শাসক দলের তরফে রাজ্য জুড়ে চলছে বিশেষ কর্মসূচি। পাল্টা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনাকে সামনে রেখে বিশেষ কর্মসূচিতে নামল বিজেপি।

আরও পড়ুনঃ Covid Vaccine: ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

সোমবার সকালেই কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে তর্পন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বর্ষ্পূর্তি পালন বিজেপির তরফে। অন্যদিকে, এদিনেই শহীদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে উত্তর কলকাতায় বড় মিছিলের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।

BJP workers raise 'Jai Shri Ram' slogans to interrupt Vemula's speech- The  New Indian Express

প্রায় ৫০ হাজার কর্মী ও সমর্থক নিয়ে মিছিলের পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের। মিছিলে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের সাংসদরা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারকে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলকে কড়া টক্কর দিতে চায় বিজেপি।

জয়ের একাদশ বর্ষপূর্তি তৃণমূলের, পাল্টা কর্মসূচি বিজেপির 

Bengal BJP MPs, MLAs waiting to jump ship, abort plan for now - The Sunday  Guardian Live

ইতিমধ্যেই ৪২ টি সাংগঠনিক সভাপতিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ওই দিন শহীদ পরিবারের সদস্যদের নিয়ে হিন্দ সিনেমা থেকে রাণী রাসমণি অবধি মিছিল করবে গেরুয়া শিবির। একইসঙ্গে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে শহরের বুকে পড়েছে একাধিক পোস্টার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত