নজরবন্দি ব্যুরোঃ কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। আজকের আপনার দিনটি কেমন যাবে? আজকের রাশিফলে (Ajker Rashifal) কী রয়েছে তা সবার কাছেই বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার চ্চচ্চচ্চচ্চ, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।
আরও পড়ুনঃ সকলের লক্ষ্মণরেখা মাথায় রাখা দরকার, জানালেন প্রধান বিচারপতি


আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। তাই আজকের রাশিফলে (Todays Horoscope) জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি……
কর্কট রাশি (Cancer): আজ সকাল থেকেই দিনটি ভাল যাবে না। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মনখারাপ। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা। ব্যবসায় চাপ বাড়তে পারে।

বৃষ রাশি (Taurus): বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ভাবতে পারেন। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।


মেষ রাশি (Aries): সকালের দিকে কিছু অশান্তি কপালে জুটতে পারে। খরচ বাড়তে পারে। শিক্ষকদের একটু চাপ থাকতে পারে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান-বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি পেতে পারেন।
সিংহ রাশি (Leo): আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। ব্যবসায় বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় কিছু উন্নতি ঘটতে পারে। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। আগুন থেকে সাবধান থাকুন।
মিথুন রাশি (Gemini): জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান।

কন্যা রাশি (Virgo): কোনও কাজে বুদ্ধির ভুলের জন্য মাশুল দিতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারেন। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। আজ কোনও ক্ষতির সম্ভাবনা আছে।
তুলা রাশি (Libra): কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। ব্যবসায় সমস্যা বৃদ্ধি। কানের কোনও রোগ দেখা দিতে পারে। আনন্দ বাড়তে পারে। মায়ের দিক থেকে কোনও কষ্ট বৃদ্ধি। বাড়তি কোনও কাজের চাপ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বৃদ্ধি।
বৃশ্চিক (Scorpio): আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বিতর্ক এবং মতপার্থক্যের দরুণ ঘরে কিছু উত্তেজক মূহুর্তের সৃষ্টি হতে পারে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। কোনও চেষ্টা বিফলে যেতে পারে। আজ কোনও অপমান কপালে জুটতে পারে। কোনও যন্ত্রণা বা পেটের সমস্যা বৃদ্ধি। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না।
মীন রাশি (pisces): আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
মকর (Capricorn): শেয়ার বাজারে একটু চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। মন অস্থির থাকবে। গঠনমূলক কোনও কাজে উন্নতির সুযোগ। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। আইনি কোনও কাজের জন্য সমস্যা বাড়তে পারে। কাজের কোনও ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা।
কুম্ভ রাশি (Aquarius): আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। স্ত্রীর ব্যাপারে চাপ। পিতার সঙ্গে তর্ক।
কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে, জানুন আজকের দিনটি কেমন যাবে

ধনু রাশি (Sagittarius): বাড়তি কিছু খরচের জন্য চিন্তা। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতা-মাতার জন্য মনে দুঃখবোধ। মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। পড়াশোনার সুযোগ বৃদ্ধি। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা। ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের কোনও ব্যবহারের জন্য মানসিক অশান্তি। পিতার শরীর নিয়ে চিন্তা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



