১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার। পঞ্জিকা অনুযায়ী, আজ চাঁদের গোচর হবে বৃশ্চিক থেকে ধনু রাশিতে। সন্ধ্যা ৬টা ৯ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা তৃতীয়া, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী তিথি। পাশাপাশি আজকের দিনে প্রভাব বিস্তার করবে সুকর্ম যোগ ও ধৃতি যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহ-নক্ষত্রের অবস্থান মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম, পরিবার ও স্বাস্থ্যে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কারও সামনে আসতে পারে নতুন চাকরি বা ব্যবসায়িক সাফল্যের সুযোগ, আবার কাউকে আর্থিক সিদ্ধান্ত ও স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখে নিন, কেমন কাটবে ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার আপনার দিন।
মেষ রাশির আজকের রাশিফল
প্রেমের সম্পর্কে আজ কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে মেষ রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় সংযম বজায় রাখুন। কর্মক্ষেত্রে কোনও জটিল পরিস্থিতি তৈরি হলেও নিজের বুদ্ধি ও কৌশলে তার মোকাবিলা করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পুরনো মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্তানকে ঘিরে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ থেকেও আর্থিক বা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বৃষ রাশির আজকের রাশিফল
বৃষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। নতুন চাকরির প্রস্তাব পাওয়ার পাশাপাশি বর্তমান কর্মক্ষেত্রেও উন্নতির সুযোগ আসতে পারে। সন্তানের সাফল্য বা কোনও ভালো খবর পরিবারে আনন্দ নিয়ে আসবে। বাড়ি নির্মাণ কিংবা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো-মন্দ দিকগুলি যাচাই করে নিন। প্রয়োজনে বিশ্বস্ত বন্ধুর পরামর্শ কাজে আসবে।
মিথুন রাশির আজকের রাশিফল
বৃহস্পতিবার মিথুন রাশির জাতকদের আর্থিক দিক থেকে বেশ কিছু ইতিবাচক সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি লাভজনক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাড়ির সংস্কার বা সাজসজ্জার কাজে নতুন করে অর্থ বিনিয়োগ করতে পারেন। সন্তানের পড়াশোনা কিংবা কৃতিত্বের খবর মন ভালো করে দেবে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও উন্নতির সুযোগ রয়েছে। নিজের প্রতিভা কাজে লাগাতে পারলে আগামী দিনে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
কর্কট রাশির আজকের রাশিফল
কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রতিভার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিল্পী, কলাকুশলী ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়তে পারে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কোনও পরিকল্পনা করতে পারেন। তবে পারিবারিক বিষয়ে মতবিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। ছোটখাটো বিবাদকে বড় আকার নিতে দেবেন না। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পেটের সমস্যা ভোগাতে পারে। চলাফেরার সময় সতর্ক থাকুন, অসাবধানতায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে।
সিংহ রাশির আজকের রাশিফল
সিংহ রাশির জাতকদের আজ দান, সাহায্য কিংবা সামাজিক কোনও কাজে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়লেও নিজের দক্ষতায় পরিস্থিতি সামাল দিতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনও পুরনো অসুস্থতায় ভুগলে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসা ও ওষুধের পিছনে খরচ বাড়তে পারে। অন্যদিকে, কোনও উদার বা সহৃদয় ব্যক্তির সহযোগিতায় আর্থিক সুবিধা পাওয়ার যোগ রয়েছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখলে আর্থিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
কন্যা রাশির আজকের রাশিফল
কন্যা রাশির জাতকদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক দিন হতে পারে। বিশেষ করে যৌথ উদ্যোগ ও অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করতে পারেন সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা হাতে আসতে পারে, যা আর্থিক স্বস্তি দেবে। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতায় অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকুন।
তুলা রাশির আজকের রাশিফল
তুলা রাশির জাতকদের আজ কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু বাধার মুখে পড়তে হতে পারে। কাঙ্ক্ষিত চাকরি বা কাজের সুযোগ পেতে অপেক্ষা বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন। অপরিচিত কারও প্রলোভন বা প্রস্তাবে বিশ্বাস করে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। ঋণ নেওয়া বা নতুন আর্থিক দায়বদ্ধতা তৈরি করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। শারীরিক দিক থেকেও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হাড়ে আঘাত লাগা এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক রাশির আজকের রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের প্রেমের জীবনে বৃহস্পতিবার কিছুটা অশান্তি দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে মতের অমিল থেকে সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। তাই রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন। কাজ কিংবা ব্যক্তিগত প্রয়োজনে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনাও তৈরি হতে পারে। তবে আর্থিক বা পেশাগত ক্ষেত্রে ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। চলাফেরার সময় সাবধান থাকুন।
ধনু রাশির আজকের রাশিফল
ধনু রাশির জাতকদের জন্য ব্যবসায় নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়ন করলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে বিপাকে পড়তে পারেন। আর্থিক লেনদেন ও ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ভাই-বোনের সঙ্গে পুরনো কোনও বিষয় নিয়ে মতবিরোধ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বা বিলম্বের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি দুর্ঘটনা ও আঘাতের বিষয়ে সতর্ক থাকুন।
মকর রাশির আজকের রাশিফল
মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। নিয়মিত আয়ের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতা বাড়ার ইঙ্গিত রয়েছে। তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন। সন্তানের পড়াশোনা কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন। শারীরিকভাবে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হাড়ে আঘাত লাগার আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশির আজকের রাশিফল
কুম্ভ রাশির জাতকদের বৃহস্পতিবার চিকিৎসা সংক্রান্ত খাতে অর্থ ব্যয় হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ব্যবসায় আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সমস্ত নথিপত্র ও চুক্তির বিষয় ভালোভাবে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে নিজের বক্তব্য প্রকাশের সময় সতর্ক থাকুন। আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। তবে ছোট ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা বা কোনও বিশেষ উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশির আজকের রাশিফল
মীন রাশির জাতকদের আয় বাড়ার পাশাপাশি খরচও বৃদ্ধি পেতে পারে। ফলে হাতে অর্থ এলেও সঞ্চয় ধরে রাখা কঠিন হতে পারে। নতুন গাড়ি বা যানবাহন কেনার সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। তবে বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা তৈরি হতে পারে। নিজের শরীরের দিকেও নজর দিন। বিশেষ করে সর্দি, কাশি ও শ্লেষ্মাজনিত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।



