নজরবন্দি ব্যুরোঃ মৃধা খুনের ধোঁয়াশা কাটাতে প্রিয়াঙ্কা ও মৃধার বাবা-মাকে আমনে-সামনে বসালো CBI । কয়েকবছর আগে ঘটা জুনিয়র মৃধা খুনের তদন্ত শুরু হয়েছে আবার। তদন্তে ইতিমধ্যে জেরা করা হচ্ছে প্রিয়াঙ্কা কে। আর প্রিয়াঙ্কাকে জেরা করতে গিয়ে উঠে আসছে একাধিক তথ্য। জানা যাচ্ছে জুনিয়রের সাথে সম্পর্কে যাওয়ার সময় জুনিয়র জানতেনই না প্রিয়াঙ্কা বিবাহিত। সম্পরকের কয়েক বছর পর এই সত্যি সামনে আসে মৃধার। তারপর থেকেই কি ভাঙছিল সম্পর্ক? উঠে আসছে এরকম হাজার প্রশ্ন।
আরও পড়ুনঃ একই দিনে তিন অবস্থান-বিক্ষোভে জেরবার বিশ্বভারতী।
তদন্তের স্বার্থে এবার প্রিয়াঙ্কার সামনা সামনি বসানো হল মৃধার বাবা মাকে। প্রিয়াঙ্কাকে সিবিআই গ্রেপ্তার করলেও এখনও সব ধোঁয়া কাটেনি। সে বিষয়ে সঠিক সব তথ্য পেতেই এবার আমনে-সামনে বসানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তার মধ্যেই প্রিয়াঙ্কার গাড়িচালক এবং তাঁর বেশ কয়েকজন কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তরুণ ইঞ্জিনিয়র জুনিয়র মৃধা খুনের ঘটনার কেটে গেছে প্রায় এক দশক। এক দশক ধরে তদন্ত চলার পর এবার নড়েচড়ে বসেছে সিবিআই। তবে প্রিয়াঙ্কা কে গ্রেপ্তার করার পর সিবিআই-এর মনে উঠে আসছে আরও কয়েকটা প্রশ্ন। কেন খুন হলেন জুনিয়র মৃধা? প্রিয়াঙ্কা নাকি নেপথ্যে কোন প্রভাবশালী হাত আছে?
প্রভাবশালী বাড়ির পুত্রবধূ প্রিয়াঙ্কা। টলিউডের সাথে ছিল তাঁর গভীর যোগাযোগ। প্রশ্ন উঠেছিল প্রযজকদের সাথে থাকা তাঁর সম্পর্কের কথাও। শুধু তাই নয়, মৃধার খুনের ছকও যথেষ্ট ভাবাচ্ছে কর্তাদের। খুনের তদন্তে প্রথমে বরাহনগর থানার পুলিশ তা দুর্ঘটনা বলে চালালেও, পরে জানা যায় আসলে খুন হয়েছেন মৃধা। খুব কাছ থেকে খুন করা হয়েছিল তাঁকে। তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু বারবার দায়িত্বে থাকা অফিসার বদল হওয়ায় প্রায় একদশক পর দায়িত্ব হাতে নিয়ে নতুন ভাবে কাজ শুরু করে সিবিআই।
গত ১০ বছরেও পুলিশ খুনি বা খুনে ব্যবহৃত কোন পিস্তল খুঁজে পায়নি। ‘ক্লোজ রেঞ্জ’ থেকে গুলি করেও কেন পিঠের বদলে কাঁধে গুলি লাগলো মৃধার সেই প্রশ্নও ভাবাচ্ছে কর্তাদের। কন ধরনের পিস্তলের ব্যবহার হয়েছিল, কেন এতো কাছ থেকেও গুলি চালিয়েও কাঁধে লাগলো, কন পিস্তল ছিল, এবং পিস্তল কে ধার করেছিল, প্রিয়াঙ্কা করিয়েছিলেন কিনা সেসব নিয়ে লম্বা তালিকা তৈরি করেছে সিবিআই কর্মকর্তারা।
মৃধা খুনের ধোঁয়াশা কাটাতে প্রিয়াঙ্কা ও মৃধার বাবা-মাকে আমনে-সামনে বসালো CBI ।দুষ্কৃতীদের টাকা দিয়ে জুনিয়রকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে সিবিআই।কিন্তু কেন? প্রভাবশালী প্রিয়াঙ্কা বা তার ঘনিষ্ঠ কারোর কোন গপন তথ্য কি জেনে ফেলেছিলে মৃধা, পালিয়ে জাছহিলেন কি? খুনের সময় প্রিয়াঙ্কা ঘটনাস্থলে ছিলেন কি না, কী ধরনের পিস্তল ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। আর এসব ধন্দের জট কাটাতেই প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার এবং মৃধার বাবা মায়ের সাথে বসানো হয়েছে তাঁকে বলে মনে করা হচ্ছে।



