GTA Election Result: পাহাড়ে উড়ল সবুজ আবীর, বোর্ড গঠনে এগিয়ে অনীত থাপারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উপর্নিবাচনে দক্ষিণবঙ্গে দাপাচ্ছে তৃণমূল। একইসঙ্গে পাহাড়ে উড়ল সবুজ আবীর। পাহাড়ে উড়ল সবুজ আবীর। ১০ আসনে লড়াই করে ৫ টি আসনে জয়ী তৃণমূল। বোর্ড গঠনের পথে এগিয়ে রয়েছে অনীত থাপারা। ২৬ টি আসনে জয়লাভ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

আরও পড়ুনঃ By Election: আরও এক উপনির্বাচনে খালি হাতে ফিরল বিজেপি, দ্বিতীয় স্থানে বামেরা

অন্যদিকে পুরভোটে জায়গা করে নিয়েছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। কিন্তু জিটিএ নির্বাচনে পিছিয়ে পড়লেন তাঁরা। ৭ টি আসনে জয়লাভ করেছে হামরো পার্টি। তবে বিরাট চমক দিয়েছেন নির্দল প্রার্থীরা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, নির্দল প্রার্থীরা ৭ টি আসনে জয়লাভ করেছেন। সোনাদা থেকে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী বিকাশ রাই।

BGPM

কিন্তু চমক দিয়েছে তৃণমূল। ব্লুমফিল্ড আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করে লড়াইয়ে সামিল করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। এই জয় আমার নয়, এই জয় পাহাড়ের।

পাহাড়ে উড়ল সবুজ আবীর, দাপিয়ে বেড়ালেন নির্দলরা 

পাহাড়ে উড়ল সবুজ আবীর, দাপিয়ে বেড়ালেন নির্দলরা 
পাহাড়ে উড়ল সবুজ আবীর, দাপিয়ে বেড়ালেন নির্দলরা

পাহাড়ে যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, তা অনেক আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল ঘাসফুল শিবির। জিটিএর বিরোধিতা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিজেপি এবং বিমল গুরুংরা। তবে নির্দল প্রার্থীদের মধ্যে অনেকেই গুরুং শিবিরের বলেই পরিচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন