TMC: মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট অবশ্য নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরও কারও অসুবিধা না করেই শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল শাসক দল তৃণমূলের। তবে এবার জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে দিন বদল হয়েছে। যার ফলে শনিবারের পরিবর্তে রবিবার পথে নামবে তৃণমূল।

আরও পড়ুন: ঋণ ছিল সুদসমেত সবটা ফেরত দিয়েছি, সাফাই দিয়ে মেজাজ হারালেন নুসরত!

আগামী ৫ আগস্ট তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, ৫-এর বদলে ৬ তারিখ কর্মসূচি পালিত হবে। আগামী রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানিয়েছেন, ৬ আগস্ট, রবিবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্যে এই কর্মসূচি হবে। শাসক দলের তরফে ফিরহাদ হাকিম ও তাপস রায় জানিয়েছেন, “আমরা রাজনৈতিক দল, আমাদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে। আমরা টাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কর্মসূচি করা হবে।”

মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল

অভিষেকের ডাকে বাড়ি ঘেরাও কর্মসূচিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। অভিষেকের ঘোষিত কর্মসূচি নিয়ে রাজ্য প্রশানের ভূমিকায় ক্ষোভ উগরে দেন তিনি। প্রধান বিচারপতি বলেন, “কেউ যদি এমন মন্তব্য করে তাহলে রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না কেন? কেউ যদি বলে হাইকোর্ট ঘেরাও করবে, তাহলেও কি প্রশাসন চুপ থাকবে। কেন প্রশাসন পদক্ষেপ নেবে না?”

মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও তৃণমূল কর্মসূচি পালন করবে বলেও জানা যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কর্মসূচি নিয়ে কথা বলেন। আগামী ৬ আগস্ট কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং বাংলার মানুষকে তাঁদের প্রাপ্য ফিরিয়ে দিতে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি চলবে।

মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল

মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল
মমতার নির্দেশে তারিখ পরিবর্তন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিতে পথে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত