নজরবন্দি ব্যুরোঃ বাগদায় এক বধূকে গণহত্যার প্রতিবাদে সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আগামীকাল এই ঘটনার প্রতিবাদে বাগদায় মিছিল করবে তৃণমূল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তবে স্পষ্ট করে কুণাল ঘোষ জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে নয় তৃণমূল। কিন্তু মহিলাদের সুরক্ষা যেখানে বিপন্ন, তাই আন্দোলনে নামতে চাইছে তৃণমূল।
আরও পড়ুনঃ Bimal Gurung: তৃণমূলের সঙ্গে সম্পর্কের ইতি! বিমলের দিল্লি সফর ঘিরে জল্পনা


এদিন কুণাল ঘোষ বলেন, একজন মা-কে গণধর্ষিতা হতে হল। কেন্দ্র সরকার বিএসএফের সীমান্তের ভেতরে ঢোকার অধিকার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে। ফলে রাজ্যের অধিকারেও হস্তক্ষেপ করা হয়েছে। বিএসএফের যারা দক্ষ ও ভালো কাজ করেন তাদের সীমান্তে রাখাই হচ্ছে না। সব বাহিনীতের দক্ষ, তারপরের একটি ধাপ, এভাবে ধাপ তো থাকতেই পারে। যারা কাজ করেন তাদের তো তুলে এনে বিজেপির চার আনার নেতাদের দেহরক্ষীর কাজ করানো হচ্ছে।

বিজেপির নেতাদের উদ্দেশ্যে কুণাল ঘোষের সাফ বক্তব্য, বিজেপি যখন মিটিং ডাকে তখন দেড়শো লোক হয়। তার মধ্যে ৮০-১০০ জনই সেন্ট্রাল ফোর্সের কর্মী। তারা হয় ইউনিফর্মে কিংবা সিভিল ড্রেসে থাকেন। তাই বাকী যেসব বিএসএফ কর্মী সীমান্তে রয়েছেন তারা কতটা দক্ষ তা সমীক্ষা করে দেখা উচিত। একজন মহিলাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। চরম দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রের তরফে এখনওপর্যন্ত কেন দুঃখপ্রকাশ করা হচ্ছে না?
কেন্দ্রীয় সরকারের দিকে আক্রমণের সুর চড়িয়ে তৃণমূলের রাজ্য সম্পাদকের বার্তা, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। কেন্দ্র নিচ্ছে না। শীতলকুচিতে মানুষ মারা গেলেন। কী ব্যবস্থা হয়েছে, কী তদন্ত হয়েছে? বাগদার ঘটনার প্রতিবাদে তৃণমূলের মিছিল। আগামীকাল বিকেল ৩ টের পর মিছিল করবে তৃণমূল। এমনকি তৃণমূলের কেন্দ্রীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কুণাল।


বাগদার ঘটনার প্রতিবাদে তৃণমূলের মিছিল, বিরাট কর্মসূচি ঘাসফুলের

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদার জিতপুর বর্ডার আউটপোস্টের কাছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন বছর তেইশের ওই তরুণী। উত্তর ২৪ পরগনারই বসিরহাটের ত্রিমোহিনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, তাঁরা রাতের অন্ধকারে সীমান্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই তাড়া খেতেই আলাদা করে দেওয়া হয়েছিল। এরপরে মেয়েকে নিয়ে গা ঢাকা ওই তরুণী। পরে ওই তরুণীর খোঁজ মিলতেই ধর্ষণ করে বিএসএফ জওয়ানরা।







