প্রয়াগরাজের ঘটনায় চড়ছে পারদ, মানবধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন। প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে। প্রয়াগরাজের থরবই থানার অন্তর্গত খেবরাজপুরে ঘটনাটি ঘটেছে। প্রয়াগরাজের ঘটনায় চড়ছে পারদ। আগামীকাল জাতীয় মানবধিকার কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের সত্যানুসন্ধান কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ প্রতিভার নাম উমরান মালিক, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ

শুক্রবার বেলা ১২ টা নাগাদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাকেত গোখলে এবং ললিতেশ ত্রিপাঠীরা যাবেন জাতীয় মানবধিকার কমিশনে। এর আগে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে নিরাপত্তার ইস্যুতে সরব হয়েছিল তৃণমূল। চিঠি দিয়েছিল মানবধিকার কমিশনে।

9de9f9e8 6f94 4e53 81ea 2072c6da0c97

রবিবার তৃণমূলের তরফে দিল্লি থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দেন দোলা সেন, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে এবং জ্যোৎস্না মান্ডিরা। উত্তরপ্রদেশ থেকেই যোগ দেন ললিতেশ ত্রিপাঠী। সকলেই পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরিবারের অন্য সদস্য সুনীল যাদব ঘটনাস্থলে ছিল না। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর সঙ্গেই দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল।

শুরু থেকে উত্তরপ্রদেশ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সিবিআই তদন্তের দাবীতে সরব হন তাঁরা। একই দাবি ছিল পরিবারের একমাত্র সদস্যের। অভিযোগ, তাঁর বোন এবং স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে।

প্রয়াগরাজের ঘটনায় চড়ছে পারদ, তৃণমূলের পদক্ষেপে অস্বস্তিতে বিজেপি 

প্রয়াগরাজের ঘটনায় চড়ছে পারদ, তৃণমূলের পদক্ষেপে অস্বস্তিতে বিজেপি 
প্রয়াগরাজের ঘটনায় চড়ছে পারদ, তৃণমূলের পদক্ষেপে অস্বস্তিতে বিজেপি

চিঠিতে তৃণমূলের তরফে জানানো হয়েছে, সুনীল যাদব ধর্ষণের কথা উল্লেখ্য করলেও পুলিশের তরফে সেই ঘটনার কোনও উল্লেখ্য নেই। এমনকি পুলিশ সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছে তৃণমূল। গত কয়েকমাসে একের পর এক ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা ইস্যুতে সরবগ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত