নজরবন্দি ব্যুরোঃ আগামী দিনে কী হবে কংগ্রেসের রণনীতি? তা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন প্রশান্ত কিশোর। এরই মধ্যে তার কংগ্রেস যোগদানের জল্পনা তীব্রতর হয়। কিন্তু কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজেই স্কথা ট্যুইট করে জানান ভোট কুশলী। তৃণমূল সূত্রে খবর, এতে কংগ্রেসকে ফিরিয়ে নিজের দর কমাল প্রশান্ত কিশোর।
আরও পড়ুনঃ Heat Stroke : তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, সুস্থ থাকতে কি করবেন? কি করবেন না?


গত বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমকে স্ট্যালিনের বিপুল জয়লাভ করেন। তারপর কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসেন প্রশান্ত কিশোর। তখন থেকেই তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। সম্প্রতি আরও এক দফার বৈঠকে সেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল। কিন্তু শেষমেশ প্রশান্ত কিশোর রাজি হননি।

তৃণমূল নেতৃত্বের কথায়, পিকে-কংগ্রেস দর কষাকষির বিষয়টি এতটাই প্রকাশ্যে আসতে শুরু করেছিল। শেষ পর্যন্ত অস্বস্তি তৈরি হয় উভয় পক্ষেরই। কারণ, বিরোধী রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে একজোট করার কাজ শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, এমনকি শরদ পাওয়ারের সঙ্গেও। আবার প্রশান্ত কিশোরের দাবি মেনে না নিয়ে তাঁকে ঘুরপথে ফিরিয়ে দিয়েছে কংগ্রেস।


এরই মধ্যে গোয়ার নির্বাচনের পরেই একের পর এক নেতারা দল ছাড়তে শুরু করেছেন। প্রশান্ত কিশোরের ফর্মুলায় চলতে গিয়ে সৈকত রাজ্যে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। এই অভিযোগ তুলে দল ছাড়লেন গোয়ার রাজ্য সম্পাদক কিরণ কান্ডোলকর। তার বক্তব্য, তৃণমূলকে জেতাতে নয়, কংগ্রেসকে ব্ল্যাকমেল করতে গোয়ায় গিয়েছিলেন প্রশান্ত কিশোর। দিনের শেষে ওর জন্যই বিজেপি ক্ষমতায় এসেছে।
কংগ্রেসকে ফিরিয়ে নিজের দর কমাল প্রশান্ত কিশোর, তৃণমূলের অন্দরে জল্পনা

যদিও রিপুন বোরার ক্ষেত্রে প্রশান্ত কিশোরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। আবার সুস্মিতা দেবের ক্ষেত্রেও একই ঘটনা। দলের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রী প্রশান্ত কিশোরের ডানা ছাঁটতে চলেছে তৃণমূল।







