Panchayat Election: চাপড়ায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে, অভিযোগের তির কংগ্রেসের দিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত রাজ্যের নানান প্রান্ত। আনাচ কানাচ থেকে ভেসে আসছে একের পর এক অশান্তির ঘটনা। এবার নদীয়ার চাপড়ায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মী আমজাদ হোসেনকে (৫২)। এই ঘটনায় শাসক দলের অভিযোগের তির সরাসরি কংগ্রেসের দিকে।

আরও পড়ুন: লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

জানা গিয়েছে, ভোট দিতে যাচ্ছিলেন আমজাদ হোসেন নামের এই মৃত তৃণমূল কর্মী। অভিযোগ, ভোট দিতে যাবার সময়ই তাঁর ওপর চড়াও হয় কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আমজাদকে। দু’পক্ষের মধ্যে উত্তেজনায় আহত হয়েছেন ১১ জন। আমজাদকে উদ্ধার করে চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমজাদের মৃত্যুতে শোকে পাথর হয়েছে পরিবার।

চাপড়ায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে, অভিযোগের তির কংগ্রেসের দিকে

নদীয়ার চাপড়া ছাড়াও দফার দফায় অশান্তির ঘটনা ঘটছে মালধ, মুর্শিদাবাদ, কোচবিহার, চব্বিশ পরগণা সহ একাধিক জায়গায়। ভোটের প্রথম চার ঘন্টাতেই খুন হয়েছেন ৭ জন। সবচেয়ে বেশি উওপ্ত মুর্শিদাবাদ। পাশাপাশি, নিজেদের গণতান্ত্রিক রায় জানাতে বুথে বুথে বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের ঢল দেখা যাচ্ছে। সকাল ৯টা পর্যন্ত ভোটের শতকরা হার ১০.২৬ শতাংশ।

চাপড়ায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে, অভিযোগের তির কংগ্রেসের দিকে

চাপড়ায় কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে, অভিযোগের তির কংগ্রেসের দিকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন