Panchayat Election: লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: থেমে গেল লড়াই। মৃত্যু হল পূর্ব বর্ধমানের আউশগ্রামের সিপিএম কর্মী রাজিবুল হকের (৩২)। শুক্রবার তৃণমূল সিপিএম সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন রাজিবুল। এরপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়। কিন্তু, বাঁচানো গেল না রাজিবুলকে। এনআরএসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিএম কর্মী।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের শুরু থেকেই ‘অগ্নিগর্ভ’ বাংলা, লাগামহীন সন্ত্রাসে চড়ছে অশান্তির পারদ

শুক্রবার আউশগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল সিপিএম সংঘর্ষ বাঁধে। দু’পক্ষই একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় আউশগ্রাম থানার পুলিশ। যদিও শনিবার সকাল থেকেই আউশপুরে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

জানা গিয়েছে, রাজিবুল হকের বাড়ি বিষ্ণুপুরের ডাঙাপাড়ায়। রাজিবুল পেশায় রাজমিস্ত্রি। তিনি মুম্বইয়ে কাজের সূত্রে ছিলেন। ভোট এবং পরব উপলক্ষ্যেই তিনি গ্রামে ফিরেছিলেন। রাজিবুলের স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। রয়েছে বৃদ্ধ বাবা মা। এই মৃত্যু মেনে নিতে পারহেন না কেউই।

লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

রাজিবুলের ভাই আজহারউদ্দিন জানিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই লাঠি, ইট পাটকেল নিয়ে আমার দাদাকে স্ক্রমণ করে। ঘটনাস্থলে আমিও ছিলাম। দাদাকে রড দিয়ে আঘাত করা হয়েছিল’।

লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

লড়াই থামল রাজিবুলের, মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন