নজরবন্দি ব্যুরো: বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা খেল তৃণমূল শিবির। জল্পনা ছিলই, এবার কার্যত সেই সিদ্ধান্তে শিলমোহর দিলেন রাজীব। জানা গিয়েছে, ইতিমধ্যেই শনিবার রাজীববাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটক,মৃত কমপক্ষে ১৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফেসবুক লাইভে এসে নাম না করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। শনিবার রাজীবের এহেন সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কি তাহলে তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন? আগামীকাল বঙ্গে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে পা রাখবেন। ফলে প্রশ্ন উঠছে যে তাহলে মোদি উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। জল্পনা তুঙ্গে।
বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে সৌগত রায়ের বক্তব্য, এটা প্রত্যাশিত ছিল। তাঁর মানভঞ্জনের চেষ্টা করা হয়েছিল যদিও তাঁর মান ভাঙানো যায়নি। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ‘ডোমজুড়ে ১০ হাজার ভোটে জিতবে তৃণমূল।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজীব ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন। বৈশালী ডালমিয়া বলেন, কাজ করতে পারছিলেন না বলেই ইস্তফা দিয়েছেন।’




