11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 8:11 পূর্বাহ্ন
19 C
Kolkata

দলীয় পতাকা টাঙাতে গিয়ে অস্ত্রের আঘাতে মাথা ফাটল তৃণমূল নেতার মেয়ের, কাঠগড়ায় বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলীয় পতাকা টাঙাতে গিয়ে অস্ত্রের আঘাতে মাথা ফাটল তৃণমূল নেতার মেয়ের, কাঠগড়ায় বিজেপি। রাজ্যে গতকাল প্রথম দফার ভোটের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ড। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার মেয়েকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রথম দফার ভোট মিটতেই NIA-র হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো

কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর আপাতত তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বাড়ির কাছেই বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলেরও বাড়ি। অভিযোগ, তাঁদের এলাকাতেই দলীয় পতাকা টাঙানো নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ঝামেলা বড়সড় আকার ধারণ করার আগেই এগিয়ে আসেন শ্রেয়সী মণ্ডল। তিনি উত্তেজিত সদস্য-সমর্থকদের আটকানোর চেষ্টা করেন।

তখনই তাঁর মাথায় ভারী অস্ত্র দিয়ে মারা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় শ্রেয়সীর। গুরুতর আহত অবস্থায় তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সার পর বাড়ি ফিরে আসেন তিনি। ঘটনার পরেই থমথমে ওই এলাকা। এই ঘটনা নিয়ে বিজেপির উপর ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তৃণমূলের তরফে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করেন তাঁরা। এরপরেই একজনকে গ্রেফতার করে পুলিশ।

দলীয় পতাকা টাঙাতে গিয়ে অস্ত্রের আঘাতে মাথা ফাটল তৃণমূল নেতার মেয়ের, কাঠগড়ায় বিজেপি। তবে এই ঘটনার পর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সামান্য পতাকা টাঙানো নিয়ে এমন ঘটনায় কার্যতই ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading