নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার রানিহাটিতে ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে উদ্ধার হয়েছে বাণ্ডিল বাণ্ডিল টাকা ও সোনাদানা। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কে। একদিকে যখন জিজ্ঞাসাবাদ চলছে তখন অন্যদিকে কাউন্টিং মেশিনে গোনা হচ্ছে টাকার পরিমান। এই খবর জেনে হুঙ্কার দিয়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার তদন্ত চেয়েছেন ইডির কাছে। ট্যুইট করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও।
আরও পড়ুনঃ কাকে অলঙ্কার কিনে দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য
একটি ট্যুইটে টাকার ভিডিও পোস্ট করে রাজ্যের মহিলা এবং শিশু কল্যান দফতরের মন্ত্রী লিখেছেন, “ঝাড়খণ্ডের ৩ জন বিধায়কের একটি গাড়িতে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। যা গণনা করার জন্য মেশিন আনা হয়েছে। আমরা বিষয়টির তদন্ত দাবি করছি।” ইডি-কে তাঁর প্রশ্ন, “বিষয়টি দেখেছেন? নাকি এটি রেমন গুরুতর ব্যাপার নয়?” অরূপ লিখেছেন, “এই টাকা কার? কে উত্তর দেবেন?”
Amidst murmurs of horse-trading and the possible toppling of the Jharkhand Govt. 3 @INCJharkhand were found carrying huge sums of cash to Bengal.
What is the source of this money? Will any Central Agency take suo moto cognizance?
Or do the rules apply to a select few? https://t.co/hZzvqienx6— All India Trinamool Congress (@AITCofficial) July 30, 2022

ED, are you taking a note or the matter is not grievous enough?
Machines were brought in to count a huge amount of cash found in a vehicle in which 3 Jharkhand MLAs were travelling.
We demand a thorough investigation into the matter. https://t.co/su9ydKHroF
— Dr. Shashi Panja (@DrShashiPanja) July 30, 2022
আজ সন্ধ্যায়, মুম্বই রোডের রানিহাটি মোড়ে এমএলএ স্টিকার লাগানো একটি টয়োটা ফরচুনার গাড়ি আটক করে পুলিশ। কালো রঙের ওই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। এর পরই গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির সওয়ারি ঝাড়খন্ডের ৩ বিধায়ককে। কাউন্টিং মেশীন এনে গোনা হচ্ছে টাকা। আন্দাজ কোটির বেশি টাকা রয়েছে গাড়িতে।

কংগ্রেস বিধায়কের গাড়িতে এত টাকা কার? ED তদন্ত করুক, দাবি তৃণমূলের!
Waiting for @adhirrcinc to give his two cents on this 👇🏼👇🏼👇🏼
Huge amounts of cash recovered from @INCJharkhand MLAs car amid rumours of the Jharkhand Government toppling!
What's going on?? Who is answerable?? https://t.co/KJaZWRpVGa
— Aroop Biswas (@aroopbiswasaitc) July 30, 2022
গাড়িতে লাগানো ছিল জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের। ইরফান আনসারি সহ গাড়িতে উপস্থিত ছিলেন, কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি।








