Gangrape: ধর্ষণের বিচার চাইতে গেলেন নির্যাতিতা, তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণের শিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাউন্সিলারের কাছে চেয়েছিলেন ধর্ষণের বিচার, উল্টে আবারও শারীরিক নিপীড়নের শিকার হলেন এক তরুণ। তৃণ্মুল কাউন্সিলারের বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন সেই নির্যাতিতা তরুণী। প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানাতে গিয়েছিলেন তরুণী। তৃণমূল কাউন্সিলরের কাছে রেখেছিলেন সুরাহা করে দেওয়ার দাবি। কিন্তু সুবিচারের বদলে মিলল পুনরায় ধর্ষণ ও প্রাণনাশের হুমকি।

আরোও পড়ুনঃ বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!

ধর্ষণের বিচার চাইতে গেলেন নির্যাতিতা, তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণের শিকার
ধর্ষণের বিচার চাইতে গেলেন নির্যাতিতা, তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণের শিকার

গত তিন মাস ধরে মুখ বুজে থাকার পর অবশেষে মুখ খুলেছেন সেই নির্যাতিতা তরুণী। গত ২১ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে সুবিচার চেয়েছেন তিনি। তাঁর অভিযোগ, প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাঁর প্রেমিক এস অরবিন্দ রাও। তারপর মিটিয়ে নেওয়ার কথা বলে দলীয় কার্যালয়ে ডেকে অভিযুক্ত প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে গণধর্ষণ করেন শাসক দলের কাউন্সিলর ও তাঁর সঙ্গীর। অভিযোগপত্রে খড়্গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুকেশ হুমনের নাম উল্লেখ করেছেন নির্যাতিতা তরুণী। নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ, ওই ঘটনার পর গত তিন মাসে ধরে তাঁকে লাগাতার খুনের হুমকি দেওয়া হয়েছে। প্রাণের ভয়ে তিনি এত দিন মুখ খুলতে পারেননি। কাউন্সিলরের ভয়ে বাড়ি থেকেও বেরোতে পারছেন না।

এখনও অভিযুক্ত প্রেমিক এস অরবিন্দ রাওকে গ্রেফতার করা হলেও, তৃণমূল কাউন্সিলর সহ বাকিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনী তরুণীর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘তরুণী একাধিক অভিযোগ করেছেন।তার সত্যতা যাচাই করা প্রয়োজন।’’

ধর্ষণের বিচার চাইতে গেলেন নির্যাতিতা, তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণের শিকার

ধর্ষণের বিচার চাইতে গেলেন নির্যাতিতা, তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণের শিকার

সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূলের কাউন্সিলর মুকেশ। নির্যাতিতা তরুণীর অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি বলেছেন, ‘‘ওই তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে কিছু অভিযোগ জানাতে এসেছিলেন। আমায় মীমাংসা করে দিতে বললেও আমি অন্য কাউকে বিয়ে করার উপদেশ দিই। সেই রাগ থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ঐ তরুণী।’’ তিনি আরোও বলেন , ‘‘আমার আর আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। বিরোধীরা হতাশায় ভুগে এ সব করছেন।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত