তৃণমূল ভবনে পচা ডিম, জনরোষের আশঙ্কা! কাউন্সিলর বৈঠক বাতিল মমতার, গোপন স্থানে চলছে প্রস্তুতি

তৃণমূল ভবনে সম্ভাব্য বিক্ষোভ ও জনরোষের আশঙ্কার মধ্যেই কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপন স্থানে স্বাক্ষর সংগ্রহের প্রস্তুতি দলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বাড়তে থাকা জনঅসন্তোষ এবং সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেয়র নির্বাচন ঘিরে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা।

বুধবার বিকেলে ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা ছিল। সেখানে নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহের কথা ছিল বলে জানা গিয়েছে।

তবে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। দলীয় মহলের দাবি, একাংশ কাউন্সিলর বৈঠকে উপস্থিত হতে অনীহা প্রকাশ করেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়। এমনকি তৃণমূল ভবনের সামনে বিক্ষোভ বা অপ্রীতিকর পরিস্থিতির সম্ভাবনার কথাও উঠে আসে।

এই প্রেক্ষাপটেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরিবর্তে, কাউন্সিলরদের একটি নির্দিষ্ট গোপন স্থানে ডেকে পাঠিয়ে নতুন মেয়র নির্বাচনের জন্য প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

কলকাতা পুরসভার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। দলীয় নেতৃত্ব আপাতত প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, পরিস্থিতি সামাল দিতে বিকল্প কৌশলেই এগোতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন