আপনার এত ভয় কিসের? প্রার্থীদের ওপর হামলার ঘটনায় বিপ্লব কে খোঁচা তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলা পুরনিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েত অর্থাৎ মোট ৩৩৪টি আসনে নির্বাচন হবে। পূর্ব প্রতিশ্রুতিমত কয়েকদিন আগেই পুরনির্বাচনের সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। কিন্ত ২৫ নভেম্বর পুরনির্বাচনের আগে স্ক্রুটিনিতে বাতিল হয়ে গেল আটটি মনোনয়নপত্র। যার মধ্যে রয়েছে তৃণমূলের একটি মনোনয়ন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩ নভেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ নভেম্বর।

আরও পড়ুনঃ সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি, কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

এদিকে নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ট্যুইটার হ্যাণ্ডেল থেকে বিপ্লব দেবের করা সমালোচনা করে ট্যুইট করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে থানাতেও। শুক্রবার বাড়িতে গিয়ে হামলার অভিযোগ করেছেন ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুজিত দাস। থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিষেক বন্দোপাধ্যায়ের সেনাপতিত্বে যেদিন থেকে ত্রিপুরা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল সেদিন থেকেই উঠেছে মমতার দলের বিরুদ্ধে বিজেপির হামলার অভিযোগ। অভিষেকের সভা, মিছিল বাতিল করার জন্যে একাধিকবার প্রশাসন কে ব্যাবহার করার অভিযোগ ওঠে বিজেপি সরকারের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত হার না মেনে সভা করেন অভিষেক, জানিয়ে দেন আগামী ২০২৩ সালে ত্রিপুরায় তৃণমূল সরকার গড়বে, সে যত বাঁধাই আসুক।

উল্লেখ্য, প্রার্থী ঘোষনা করার কদিন আগে আগে তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আমতলি বাজারে প্রচার গাড়ি ভাঙচুর হয়। ওঠে মারধরের অভিযোগও। আহত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

আপনার এত ভয় কিসের? প্রার্থীদের ওপর হামলার ঘটনায় বিপ্লব কে খোঁচা তৃণমূলের।

আপনার এত ভয় কিসের? প্রার্থীদের ওপর হামলার ঘটনায় বিপ্লব কে খোঁচা তৃণমূলের।
আপনার এত ভয় কিসের? প্রার্থীদের ওপর হামলার ঘটনায় বিপ্লব কে খোঁচা তৃণমূলের।

গত ৩ নভেম্বর, আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থী দেয় তৃণমূল। একসঙ্গে মনোনয়ন জমা দেন তৃণমূলের ৫১ জন প্রার্থী। উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূলের ৫১ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৫০ শতাংশ। ২৫ নভেম্বর পুরভোট হবে ত্রিপুরায়। আগরতলা পুরনিগমের পাশাপাশি ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতে ভোট হবে। ভোটগ্রহণ হবে ১৮টি মহকুমার মোট ৩৩৪টি ওয়ার্ডে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত