KMC 2021 : ঝাড়ু হাতে ভোটের প্রচার, অভিনব পদ্ধতি এই তৃণমূল প্রার্থীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করার পর থেকেই পুরনির্বাচন কে পাখির চোখ করে এগোতে শুরু করেছিল ঘাসফুল শিবির। সেইমত কলকাতার পুরসভা নির্বাচনের ১৪৪ টি আসনে নিজেদের দাপুটে নেতাদের পাশাপাশি বেশকিছু নতুন মুখ কেও প্রার্থী করে তৃণমূল। এবার সেই প্রচারে ও চমক ঘাসফুল প্রার্থীদের।

আরও পড়ুনঃ কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট অসম্ভব, মমতা-পাওয়ার বৈঠকের আগে বিস্ফোরক এনসিপি নেতা

- Advertisement -

আজ সকালে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী অমল চক্রবর্তী কে দেখা গেল ঝাড়ু হাতে এক অভিনব উপায়ে ভোটের প্রচার করতে। মূলত আজ রাজপথে নেমে ঝাড়ু হাতে সাফাই করার পাশাপাশি ময়লার গাড়ি নিয়েও ওই ওয়ার্ডের প্রতিটি বাড়ি ঘুরতে দেখা যায় ঘাসফুলের এই প্রার্থী কে।

তবে শুধু ঝাড়ু হাতে বাড়ি বাড়ি ঘোরাই নয়, ওয়ার্ডের প্রতিটি বাড়ির মানুষদের সঙ্গে বাক্যালাপের পাশাপাশি মন দিয়ে শুনলেন তাঁদের সকলের সমস্যার কথা। সেইসঙ্গে দিলেন সমস্যা সমাধানের আশ্বাস।

ঝাড়ু হাতে ভোটের প্রচার, অভিনব পদ্ধতি এই ঘাসফুল প্রার্থীর

Kolkata Municipal Election: প্রচারে চমক! ঝাঁটা হাতে বাড়ি বাড়ি গেলেন ১৪ নং ওয়ার্ডের TMC প্রার্থী | Bangla News
ঝাড়ু হাতে ভোটের প্রচার, অভিনব পদ্ধতি এই তৃণমূল প্রার্থীর

তবে বিরোধী দল কে পিছনে ফেলে জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের কর্মীরা শুধু এখন নয় প্রায় গোটা বছরই সাধারন মানুষের পাশে থেকে তাঁদের সুযোগ সুবিধার বিষয়টি দেখার চেষ্টা করে। তাই গত বিধানসভার মত এই পুরনির্বাচনে ও তাঁর প্রতিফলন পড়বে বলে মনে করছেন ঘাসফুলের এই প্রার্থী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর