AITC Tripura: ত্রিপুরায় তৃণমূলের সভাপতি সুবল, ইনচার্জ রাজীব, কোর কমিটিতে সুস্মিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বিজেপির রথ আটকে দেওয়ার পর জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। ২৪ এ দলের সংগঠন আরও বৃহত্তর করতে উদ্যোগ নিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা। সেখানেই নতুন করে প্রদেশ কমিটি ঘোষণা করল তৃণমূল।

আরও পড়ুনঃ Midnapore School: মেদিনীপুরের স্কুলে তুলকালাম, প্রধান শিক্ষকের কলার ধরে চড় থাপ্পড় অভিভাবকদের

ত্রিপুরায় তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক। ককবরক রাজ্যে ইনচার্জ পদে নিযুক্ত করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও কোর কমিটিতে জায়গা পেয়েছেন সুস্মিতা দেব, আশীষ দাস, আশীষ লাল সিং এবং মামন খানদের।

চলতি বছরেই পুরসভা নির্বাচনে প্রার্থী দিয়ে উত্তর-পূর্ব ভারতে নতুন করে যাত্রা শুরু কএছিল তৃণমূল। একটি মাত্র ওয়ার্ডে জয় হয়েছিল তাঁদের। পরে সেই প্রার্থী বিজেপিতে যোগদান করে। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত হননি সুবল ভৌমিকরা।

May be an image of 8 people and people standing

আগামী দিনে দলের সংগঠন আরও বাড়ানো যায় কীভাবে সেদিকে নজর দিয়েছেন তাঁরা। একাধিক ইস্যুতে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ঘাসফুল শিবির। এবার নতুন কমিটি গঠন করে আগামী দিনের কাজ এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা।

উল্লেখ্য, এবার ত্রিপুরায় ইনচার্জ পদে নিযুক্ত করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে চলে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলে কামব্যাক করেছেন। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় সংগঠনের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তাঁকেই সেই দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কোর কমিটিতে জায়গা পেয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

ত্রিপুরায় তৃণমূলের সভাপতি সুবল, নতুন কমিটি গঠন তৃণমূলের 

ত্রিপুরায় তৃণমূলের সভাপতি সুবল, নতুন কমিটি গঠন তৃণমূলের 
ত্রিপুরায় তৃণমূলের সভাপতি সুবল, নতুন কমিটি গঠন তৃণমূলের

আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং দলের নির্দেশ মেনেই এই কমিটি কাজ করবে জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই কমিটি গঠন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত