Cowin App: কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে কোভিড টিকাকরণে নাম নথিভুক্ত করার জন্য কো-উইন অ্যাপ ব্যবহার করতে হয়। আগেই আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল যে, এই অ্যাপ থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। অবশ্য কেন্দ্র সরকার এই আশঙ্কা নস্যাৎ করে  দাবি করেছিল, কো-উইন থেকে কোনও ব্যক্তির তথ্য ফাঁস হয়নি। তবে এবার কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:medicines Price: স্বস্তি মধ্যবিত্তের, ২৩টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বেঁধে দিল এনপিপিএ

তৃণমূল থেকে দাবি করা হয়েছে, কো-উইন হ্যাক করা হয়েছে এবং বহু রাজনীতিক এবং সাংবাদিকের ব্যক্তিগত তথ্য  টেলিগ্রাম অ্যাপে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বহু সাধারণ মানুষের তথ্যও ফাঁস হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তৃণমূলের দাবি, টেলিগ্রামে কোনও টিকা নেওয়া ব্যক্তি নিজের মোবাইল নম্বর দিলেই সেই ব্যক্তির আইডি নম্বর, ভ্যাক্সিনেশন সেন্টার এবং আরও তথ্য সামনে আসছে।   

co 1

প্রথম সারির এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী দাবি করা হয়েছে, এই তথ্য ফাঁসের কারণে লক্ষ লক্ষ ব্যক্তির প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ডের তথ্য টেলিগ্রামে সহজেই পাওয়া যাচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে টুইট করে অভিযোগ করেন, এটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়।

কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

 কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের
কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

ওই প্রতিবেদন অনুযায়ী, বহু ব্যক্তির আধার কার্ড নম্বর, লিঙ্গ, জন্ম তারিখের মতো তথ্য ফাঁস হয়েছে। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং কংগ্রেসের সাধারণ সম্পদক কেসি বেণুগোপালের তথ্য টেলিগ্রামে পাওয়া যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত