Jadavpur University: যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা পেরিয়েছে ১৫ দিন। অথচ এখনও পর্যন্ত ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজই শুরু হল না! এই নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানালেন, বৃষ্টিবাদলের জন্য কাজ পিছিয়ে যাচ্ছে। রেজিস্ট্রার যেভাবে আবহাওয়ার দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন তা নিয়ে ক্ষুব্ধ অনেকেই।

আরও পড়ুন: প্রথমবার চাঁদের দেশে যেতে চলেছেন এক নারী! কে এই মহাকাশচারিণী?

শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আসেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তাঁকে সিসিটিভি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই খারাপ আবহাওয়ায় ওয়েবেলের লোকজন কবে আসবে আমি জানি না! তাঁদের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমরা বলেছি, দ্রুততার সঙ্গে কাজ করতে।” রেজিস্ট্রার এও জানান, এখনও সিসিটিভি-র ওয়ার্ক অর্ডারে সই করেননি তিনি। সই করতেই তিনি আজ এসেছেন।

যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের
যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের

যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর ভার রয়েছে ওয়েবেলের ওপর। বিশ্ববিদ্যালয়ের তরফে যে যে ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’ স্থির করা হয়েছে সেখানে সেখানেই কেবল সিসিটিভি বসবে। যাদবপুরের বিরোধী সংগঠনগুলি অর্থাৎ টিএমসিপি এবং এবিভিপি তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। আপাতত ১১টি ক্যামেরা বসবে বলে জানা গিয়েছে। তবে, সেই কাজ কবে সম্পন্ন হবে তা নিয়ে কিন্তু ধোঁয়াশাই রয়ে যাচ্ছে।

যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের

যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের

যাদবপুরে CCTV নিয়ে টালবাহানা, বৃষ্টিবাদলে কাজ পিছোচ্ছে সাফাই রেজিস্ট্রারের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর