Heropanti 2: মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘হিরোপন্তি-২’ স্ক্রিনিংয়ে এসে স্পটলাইট কেড়ে নিলেন টাইগার শ্রফের বান্ধবী, অভিনেত্রী দিশা পাটনি। ল্যাভেন্ডার বডিকন ড্রেসে তাঁর অঙ্গ সুষমা স্পষ্ট ভাবে ধরা দিচ্ছিল। গভীর নেকলাইনে উচ্ছ্বল যৌবনের আঁচ। ড্রেসের নিচের দিকে একটি বড় ফুল, যাতে আরওই পূর্ণতা পেয়েছিল দিশার সাজ। সেই দেখে ভক্তদের হৃদয় উথালপাথাল। ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা বইয়ে দেন নেটাগরিকরা।

আরও পড়ুনঃ ফের ভাঙন বলিউডে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা কপূর, কিন্তু পাত্র কে?

অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) সঙ্গে বেশ কিছুদিন হল সম্পর্কে আছেন দিশা পাটানি (Disha Patani)। দুজনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৬-র একটি মিউজিক ভিডিয়োতে। ২০১৮-এ মুক্তি পাওয়া ছবি ‘বাঘি-২’-তেও টাইগার আর দিশাকে পর্দা ভাগ করতে দেখা গিয়েছিল। শোনা যায়, তারকা যুগলের প্রেম গভীর হয়েছিল তার পরই।

মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা
মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা

বৃহস্পতিবার ‘হিরোপন্তি ২’-এর নির্মাতারা ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। অভিনেতা এবং দলের সদস্যরা ছাড়াও সেই অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতি ছিল দিশা পাটনির। ড্রেসের সঙ্গে মানানসই হাইহিল এবং ম্যাচিং হ্যান্ডব্যাগও ছিল নজর কাড়া।

মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা
মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা

টাইগার শ্রফ-অভিনীত ‘হিরোপন্তি-২’ অ্যাকশন, থ্রিলার, অপরাধ, রোমান্স এবং কমেডির মিশেলে একটি জনপ্রিয় সমীকরণ তুলে ধরে। তারা সুতারিয়া প্রধান ভূমিকায়। আর সহ-অভিনেতা টাইগার শ্রফের চরিত্র বাবলুরও গুরুত্ব কম নয়। বিশ্ব জুড়ে সাইবার ক্রাইম বন্ধ করার জন্য সোচ্চার হবে এই ছবি।

মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা

মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা
মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা

রজত অরোরা রচিত এবং আহমেদ খান পরিচালিত ‘হিরোপন্তি -২’ মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল, অর্থাৎ আজই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন