নজরবন্দি ব্যুরোঃ জেলে বসে ১০ লক্ষ টাকা তোলা আদায়ে হুমকি প্রাক্তন তৃণমূল নেতাকে। খুনের হুমকি দিচ্ছেন জেলবন্দি এক দুষ্কৃতী। টাকা না দিলে পরিবারের সদস্যদের খুন করা হবে। খড়গপুরের কুখ্যাত ডন শ্রীনু নাইডুকে খুনে অভিযুক্ত শঙ্কর রাওয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, জেলে বসেই তোলা চেয়ে খুনের হুমকি দিছেন শঙ্কর রাও।
আরও পড়ুনঃ Calcutta High Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সাত সকালে আদালতে শিক্ষাসচিব
অভিযোগ, এর আগে জেলে থেকেই একাধিক ব্যক্তিদের ফোন করে টাকা চেয়েছিলেন শঙ্কর রাও। এবার তাঁর নজর পড়েছে প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বের দিকে। তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়েছে সে। টাকা না দিলে পরিবারের সদস্যদের খুনের হুমকি অবধি দিয়েছে। সেই ঘটনার পরেই খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রাক্তন তৃণমূল নেতা মনোজ।

উল্লেখ্য, ২০১৭ সালে দুষ্কৃতিদের গুলিতে খুন হয়েছিলেন শ্রীনু নাইডু। সেই ঘটনায় তদন্ত করতে নেমে একাধিক জনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে একজন শঙ্কর। দীর্ঘ সময় ধরে জেলে রয়েছে সে। এর আগে একাধিকবার জেলে থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে শঙ্করের বিরুদ্ধে। এখন আবার প্রাক্তন তৃণমূল নেতার দিকে নজরে পড়েছে তাঁর।
জেলে বসে ১০ লক্ষ টাকা তোলা আদায়ে হুমকি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

প্রাক্তন তৃণমূল নেতার মন্তব্য, এই মুহুর্তে আতঙ্কে রয়েছেন তাঁর পরিবার। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। একজন অভিযুক্ত জেলবন্দি থেকে কীভাবে ফোন করে টাকা আদায়ের জন্য হুমকি দিচ্ছেন? প্রশ্ন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলছে।



