আরজি কর কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। এবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের চাপের মুখে এই বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। আরজি কর ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ্যে আনায় তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার হুমকিও দেওয়া হচ্ছে। ইতি মধ্যেই সুপ্রিম কোর্টে ধর্ষণের মামলার পক্ষে সাওয়াল করায় অনেক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এবার তাঁর বিরুদ্ধে এক হয়েছেন অন্যান্য আইনজীবীরাও।
গত ২১ আগস্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লেটারহেডে আরজিকরের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে সিব্বল। যেখানে উল্লেখ করা হয় ওই আরজিকর কাণ্ডে অভিযুক্তের দ্রুত শাস্তি দিয়ে নির্যাতিতার ন্যায়বিচার পাওয়ার কথা। দেশে আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার কথাও বলা হয়। এছাড়াও চিকিৎসকদের সুরক্ষা সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় কে ঐতিহাসিক রায় বলেও ব্যাক্ষা করেছেন তিনি। আর এই নিয়ে সরব হয়েছেন সুপ্রিম কোর্টের আইন জীবী দের একাংশ। তাঁদের বক্তব্য, আর জি করের ঘটনা নিয়ে কোনও সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। নিজের ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করেছেন বার অ্যাসোসিয়েশনের লেটারহেডে।


এছাড়াও তাঁদের দাবি, তিনি একাধারে দোষীদের শাস্তি চাইছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন। এতে স্বার্থের সংঘাত করা হয়েছে। তাছারাও পশ্চিমবঙ্গের ওই নারকীয় ঘটনাকে সিব্বল অনেক ছোট করে তুলে ধরেছেন ্বলে মনে করছেন এই আইনজীবীরা। তাই সবমিলিয়ে তাঁর বিরুদ্ধে চড়াও হয়েছেন জীবীরা। এদিকে বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ড. আদিশ সি আগরওয়াল তাঁকে বিবৃতি প্রত্যাহার করার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছেন। নাহলে সিব্বলের বিরুদ্ধে আনা হতে পারে অনাস্থা প্রস্তাব।







