নজরবন্দি ব্যুরোঃ রাজনীতির স্লোগান পুজো মন্ডপেও…এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার দুর্গাপুজোর থিম ‘খেলা হবে’। ঘটনা প্রকাশে আসতেই অনেক মহল বলছে যে হারে বাংলায় ছড়িয়েছে এই স্লোগান তাতে অবাক হওয়ার কিছুই নেই।
আরও পড়ুনঃ শীর্ষ আদালতের সুপারিশে সিলমোহর কেন্দ্রের, দেশের প্রথম মহিলা বিচারপতি হচ্ছেন নাগরত্না!
২১ এর ভোটের কড়া টক্করের সময় তৃণমূলের তরফে গান বাঁধা হয়েছিল ‘খেলা হবে।’ মিটিং মিছিল বাস সর্বত্র বেজেছিল এই এক গান। প্রবল জনপ্রিয়তা পেয়েছ স্লোগান ‘খেলা হবে’ও। ওয়াকিবহাল মহলের মতে বিগত বহু বছরে কোন রাজনৈতিক দলের স্লোগানের এত জনপ্রয়িতা, তাকে কেন্দ্র করে এত বিতর্ক হয়নি বাংলায়।

স্লোগান কে মান্যতা দিয়ে দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুন বা না মানুন এই মুহুর্তে ব্যাপক জনপ্রিয় ‘খেলা হবে’। আর সেই কারণেই এই স্লোগান কে বাংলার রাজনীতিতে চিরস্থায়ী করতে গত ১৬ আগস্ট মমতার ভাবনায় রাজ্য জুড়ে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস।
এবার ২১ এর মহারণের আগে তৈরি হওয়া রাজনীতির স্লোগান পুজো মন্ডপেও। জানা গিয়েছে মমতার পাড়া ভবানীপুরের এবার পুজো থিম ‘খেলা হবে’ই। তবে পুজো কর্তৃপক্ষ বলছে এই পুজো আর সাজসজ্জায় রাজনীতি থেকে শধু স্লোগান টুকুকেই নেওয়া হয়েছে।
রাজনীতির স্লোগান শারোদউৎসবেও… মমতার পাড়ায় এবার খেলা হবে।

এতে থাকবে না কোন রাজনীতির ছোঁয়া। বরং দেশের নানা ধরণের খেলা তুলে ধরা হবে মন্ডপ জুড়ে। বাঙালির প্রিয় ফুটবল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলোয়াড়দের অবয়ব বহন করবে মাতৃ মূর্তি। মন্ডপে শিশুদের জন্য একটি খেলার জোন থাকবে বলেও জানা গিয়েছে।
মন্ডপে থাকবে অলিম্পিক থেকে সোনা নিয়ে ফেরা সুনার টুকো ছেলে নীরজের মূর্তিও। পাহারাদারের ভূমিকায় তাঁকে গড়বেন শিল্পী সৌমেন। শিল্পীর কথায় বাংলার মুখ্যমন্ত্রী শুধু খেলা হবে স্লোগান দেন না খেলার প্রতি তাঁর ভালবাসা খাঁটি। যেভাবে ইস্টবেঙ্গলের সমস্যা মিটিয়েছেন তাতে বেশি করে স্পষ্ট হয়েছে মমতার খেলা প্রেম।

আর সে কারণেই এবার তাঁর পাড়াতে খেলা হবের থিমে সাজানো হবে দুর্গা মন্ডপ। পুজো কমিটির কর্তা ব্যাক্তিদের মতে, এবার ১৬ অগস্ট যখন ‘খেলা হবে দিবস’ পালন হল সারা রাজ্য জুড়ে। তখনই আমরা ঠিক করলাম উৎসবের ক্ষেত্রেও এই ‘খেলা হবে’ দিনটিকে ব্যবহার করার।



