নজরবন্দি ব্যুরো: কংগ্রেসের হুমকি! এবার কঙ্গনার ছবির শুটিংএ থাকবে সরকারী নিরাপত্তা। দেশের কৃষক আন্দোলন নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যা নিয়ে দেশ জুরে বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে। আর এবার সেই মন্তব্যের রেস টেনে কংগ্রেস সমর্থকদের দাবী, দেশের কৃষকদের অপমান করেছেন অভিনেত্রী, আর তাঁর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। যদি তা না করেন তিনি তাহলে তাঁর নতুন ছবি ‘ধাকড়’ এর শ্যুটিংয়ে বাধা দেওয়া হবে।
আরও পড়ুনঃ এবার থেকে দু লক্ষ টাকা জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স, জারি নির্দেশিকা!


তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে। শুটিং বন্ধ করা হবে। আর এই হুমকির পরিপ্রেক্ষিতে এবার শুটিং এর সময় ফ্লোরে বা শুটিং স্পটে থাকবে সরকারী নিরাপত্তা। হ্যাঁ এমনই সুবিধা পেতে চলেছেন কাঙ্গানা। আর এই কথা বলেছেন খোদ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ‘কঙ্গনা তাঁর ছোট বোন ও মেয়ের মতো।
কংগ্রেস যদি ভেবে থাকে তাঁর ছবির শ্যুটিং বন্ধ করে দেবে তা আমরা হতে দেব না। যতই হুমকি দিক কংগ্রেস তাঁকে কোনওরকম কোনও সমস্যার সম্মুখীন হতে দেব না। উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিয়ে তাঁর মন্তব্য থেকে শুরু হয়েছিলো মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর বিরোধ এর পর বিভিন্ন ঘোটনার প্রেক্ষিতে তাঁর বিভিন্ন মন্তব্য দেশ জুড়ে বিতর্ক তৈরি হয় আর বিরোধীরা তাঁকে বিজেপির সমর্থক বলে মন্তব্য করতে থাকেন।
কংগ্রেসের হুমকি! এবার কঙ্গনার ছবির শুটিংএ থাকবে সরকারী নিরাপত্তা। এই ঘটনায় কংগ্রেসের হুমকি প্রসঙ্গে কঙ্গনা টুইটারে লেখেন, ‘আমার নেতাগিরি করা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু কংগ্রেস মনে হয় আমায় রাজনৈতিক নেতা বানিয়ে ছাড়বে।’ উল্লেখ্য এই ছবির শুটিং শুরুর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছিলেন।










