করোনা নিয়ে এবার জেলাভিত্তিক অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে এবার জেলাভিত্তিক অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার। দুর্গা পুজোর পর বাড়ছে করোনা সংক্রমণ। আর তাই এবার জেলাভিত্তিক নজরদারি চালাবে স্বাস্থ্য দপ্তর। তার জন্য স্বাস্থ্য ভবনে নিযুক্ত বিভিন্ন বিভাগের অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে-‌জেলাগুলি থেকে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে, আগে সেখানেই কোভিড পজিটিভ রোগীদের ওপর নজরদারি চালানো হবে। রাজ্যে করোনায় সুস্থতার হার সামান্য বেড়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৮.‌০২ শতাংশ।

আরও পড়ুনঃ ইসলাম কে বয়কট করার ডাক দিলেন তসলিমা নাসরিন!!

এই নজরদারিরে জন্য হাওড়া ও হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ডাঃ সন্তোষকুমার রায় কে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে আছেন  ডাঃ কাজলকুমার মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ড হারবার  জেলার দায়িত্বে রয়েছেন  ডাঃ শ্যামলী রুদ্র, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ডাঃ শাস্বতী নাগ, বাঁকুড়া , বিষ্ণুপুর ও পুরুলিয়ার দায়িত্বে রয়েছেন ডাঃ পম্পা চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা ও বসিরহাট স্বাস্থ্য জেলার নজরদারিতে রয়েছেন ডাঃ বিভাস রায়।

করোনা নিয়ে এবার জেলাভিত্তিক অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার। এই সমস্থ অফিসাররা সংশ্লিষ্ট জেলায় কোভিট সংক্রান্ত সব নিয়ম মানা হচ্ছে কি না রেকর্ড নিয়মিত নথিভুক্ত করা হচ্ছে কি না, নতুন সংক্রমণ ও মৃত্যুর সমস্থ খবর নতিভুক্ত করে পাঠানো হচ্ছে কি না সেই সব দিকে নজর রাখবেন বলে সুত্রের খবর। এছারাও এই সমস্ত বিষয় নজরদারির পর সংক্ষিপ্ত আকারে নিয়মিত রিপোর্ট প্রতিদিন বিকেল চারটের পর স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসারের কাছে পাঠাতে হবে।

 অপর দিকে  রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন। মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৬৯২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৭ হাজার ৯৪ জন। যা গতকালের থেকে ১৭ জন কমেছে। একদিকে সংক্রমণের গতি কিছুটা কমলেও অন্যদিকে দীর্ঘ্যতর হচ্ছে মৃত্যুমিছিল।প্রতিদিন গড়ে ষাট জনের বেশি মানুষ মারা যাচ্ছেন রাজ্যে।

সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭২৫ জনের। মৃত ৬ হাজার ৭২৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৪৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত