রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য এবার উদ্যোগ নিল নবান্ন, চিঠি গেল রেল দফতরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য এবার উদ্যোগ নিল নবান্ন, করোনা ভাইরাসের ফলে মার্চ মাস থেকে লকডাউন হওয়ায় সব কিছুর মতই বন্ধ ছিল লোকাল ট্রেন।এখন অক্টোবর মাস চলে এলে লোকাল ট্রেন চালু হয়নি।কয়েকদিন আগেই লোকাল ট্রেন চালানো নিয়ে কয়েক জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছিল।পশ্চিমবঙ্গ সরকার এবার অবশেষে লোকাল ট্রেন চালাতে চেয়ে রেলকে চিঠি পাঠালো।

আরও পড়ুনঃ “আগুন নিয়ে খেলবেন না”, উওরবঙ্গের জেলাশাসককে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

গতকাল অর্থাৎ শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী। রাজ্য সরকার সেই চিঠিতে জানিয়েছে,শারীরিক দূরত্ব বজায় রেখে সকালে এবং বিকাল – সন্ধ্যায় ট্রেন চালানো যেতে পারে। তবে এই বিষয়ে রেলের সঙ্গে তারা আলোচনা করবেন।

রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য এবার উদ্যোগ নিল নবান্ন, প্রসঙ্গত উল্লেখ্য, এই চিঠিতে রাজ্য সরকার জানিয়েছে, শারীরিক দূরত্ব বজায় রেখে মেট্রো পরিষেবা যাতে শুরু হয় তার জন্য রেলকে সবরকম সহযোগিতা করেছিল রাজ্য সরকার। কেবল তাই নয়, ভিন রাজ্য থেকে যে সমস্ত বিশেষ ট্রেন আসছে সেই সমস্ত ট্রেনও যাতে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তার জন্য সবরকম সহযোগিতা করেছে রাজ্য সরকার।

শনিবার হাওড়া স্টেশনের বিশৃঙ্খল পরিস্থিতির কথা তুলে ধরে রাজ্য সরকার জানিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিশেষ ট্রেন পরিষেবা চালু করলেও তাতে ওঠার অনুমতি দেওয়া হয় কেবলমাত্র নিজেদের কর্মীদের।রাজ্য সরকার কিংবা অন্যান্য আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ট্রেনে উঠার সুযোগ দেয়নি পূর্ব রেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর