এবার মুদিয়ালির পুজো মণ্ডপে করোনা থেকে বাঁচতে থাকছে, করোনা ক্যানন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার মুদিয়ালির পুজো মণ্ডপে করোনা থেকে বাঁচতে থাকছে, করোনা ক্যানন। সামনেই বাঙালীর সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। কিন্তু এই বছর মহামারির কারণে পরিস্থিতি অন্যরকম। তাই স্বাভাবিক ভাবেই অন্যান্য বছরের ন্যায় এই বছর উৎসব পালন হবে অন্যরকম ভাবে। তাই নানা সতর্কতা মেনেই হবে দুর্গাপূজা। মুদিয়ালির পূজা কমিটি সংক্রমণ রুখতে বসাচ্ছে করোনা ক্যানন।

আরও পড়ুনঃ রাজ্যের পুরোহিতদের জন্য অভিনব প্রকল্প ঘোষণা মমতার,প্রথম পর্যায়ে উপকৃত হবেন আট হাজার পুরোহিত।

Shamim Ahamed Ads

কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই করোনা ক্যানন? এবং এর কাজই বা কি? আসলে এটি একটি করোনা ভাইরাসের থেকে বাঁচার কামান। প্রায় ১০০০ বর্গফুট এলাকায় পর্যন্ত করোনা ভাইরস ধ্বংস করতে সক্ষম এই ক্যানন। কামানের মত দেখতে এই মেশিনটি হাইপারচার্জ হাই ভেলোসিটি ইলেক্ট্রন তৈরি করে এবং এস প্রোটিনের সঙ্গে নেগেটিভ শক্তি তৈরি করে জীবাণু ধ্বংস করতে পারে।

মাসখানেক আগে থেকেই শহরের পুলিশ আধিকারিকরা পূজা কমিটি গুলির থেকে তাদের থিম এবং মণ্ডপ সম্পর্কিত তথ্য নিতে শুরু করেছে। তাই করোনা আবহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মুদিয়ালি পূজা কমিটি।

এবার মুদিয়ালির পুজো মণ্ডপে করোনা থেকে বাঁচতে থাকছে, করোনা ক্যানন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্যানিটাইজার টানেল বসানোর কথা ছিল, কিন্তু আর্থিক পরিস্থিতি ঠিক না থাকায় ক্যানন বসানোর সিদ্ধান্ত নিয়েছে মুদিয়ালি। দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মুদিয়ালি পুজো কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত