নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। তবে এবার পদ্ম ফুলের জন্য। তিনি মোদীর ব্রিগেডে বিজেপি তে যোগদান করে ফের রাজনীতিতে কামব্যাক করেছেন। ভোটার হয়েছেন এই বাংলার। কিন্তু প্রার্থী হননি। বাংলা জুড়ে জল্পনা ছিল এবার ভোটে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ তিনি। কেন প্রার্থী হননি? সে প্রশ্নের জবাবও দিয়েছেন।
আরও পড়ুনঃ দু দিনের হেফাজতে ছত্রধর, শরীরে আঘাতের দাগের জবাব দিতে হবে NIA কে, রায় আদালতের।


আর এই ফাগুনের গরমে ভোট প্রচারে তিনি গিয়েছেন কেশপুরে। জঙ্গলমহল-সহ পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোটের লিড ধরে রাখতে মিঠুনে আস্থা রাখছে বিজেপি। সেই কারণেই গত ২৫ মার্চ থেকে প্রচারে নেমেছেন মিঠুন। আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু হয় তাঁর কর্মসূচি।এখানে বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার সমর্থনে প্রচার করেনে মেগাস্টার। হুড খোলা গাড়িতে মিঠুন চক্রবর্তী।
পরনে সাদা শার্ট। গলায় একগাদা রজনীগন্ধার মালা। পুরো গাড়িটাই কমলা রঙের বেলুন, গাঁদা ফুলে সাজানো। একে তে দোল, তার উপরে প্রচার। তাই, তাঁর রোড শো’য়ে, স্বাভাবিকভাবেই, শুধু কমলা রঙের আবীর উড়তে দেখা যায়। প্রচারের সময় বহু মানুষ ছিল রাস্তায় এক বার মহাগুরু কে স্বচক্ষে দেখার জন্য। এই প্রচারের সময় পথসভা থেকে মিঠুন বলেন ‘এবার পরিবর্তন হবে, সোনার বাংলা হবে, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে। প্রথম দফার ভোট দেখে বোঝা যাচ্ছে সরকার বদলাচ্ছে।’







