এরা কখনোই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হবে না! জানালো গবেষণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে যে, আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছেন, যাদের শরীরে এমন কিছু ‘টি সেল’ রয়েছে; যার কারণে তারা কখনোই এই মারন করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। সেল জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। সেখানে বলা হয়,”অন্য কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে ওই সব ব্যক্তির শরীরে ভাইরাসবিরোধী টি সেল তৈরি হয়েছে। যেটি করোনার সংক্রমণ থেকে রুখে দিতে সক্ষম।”

আরও পড়ুন: এরা কখনোই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হবে না!

ডাক্তারি ভাষায় এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়েক্টিভিটি’। বিজ্ঞানীরা আরও দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল, তাদের শরীরেও এমন কিছু টি সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যতে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে।

প্রসঙ্গত,সেই গবেষণায় মোট ৪০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২০ জন করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছে। বাকি ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে। যারা অন্য কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছিলেন। যার ফলে এই ২০ জন এই মারন ভাইরাসে আক্রান্ত হয়নি।

গবেষনা করে দেখা গিয়েছে যে,করোনা থেকে সেরে উঠা ২০ জনের শরীরেই শ্বেত রক্তকণিকা এবং অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। কিন্তু ২০১৫ থেকে ২০১৮ সালে যেসব নমুনা নেওয়া ছিল, সেগুলোর ৫০ শতাংশের মধ্যেও ‘সিডি৪+’ নামের ‘টি-সেল’ পাওয়া গেছে।

এরা কখনোই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হবে না, সেই জার্নালে প্রকাশিত গবেষণার সহকারী আলেসান্দ্রো সেটে বলেছেন,”টি সেল’ খুব দ্রুত শক্তিশালী রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া দেখাতে পারে। ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ার চেষ্টা করলেও টি সিলের রোগ প্রতিরোধ ক্ষমতা এটিকে সরিয়ে দেয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন