নজরবন্দি ব্যুরোঃ ডিটক্স ওয়াটার শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বার করে দেয় একথা আমরা সবাই জানি। তাছাড়া এই পানীয় লিভার ডিটক্সিফাই করে সাথে সাথে মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। তাই রোজ যদি নিয়মিত ডিটক্স পানীয় খেতে পারেন তাহলে ওজন কমানো বা হাতের খেলা।
আরও পড়ুনঃ স্বাস্থ্য থেকে সৌন্দর্য, সুস্থ ও সুন্দর থাকতে রোজ খান আমলকী


শীতকালের তুলনায় গরমকালে ওজন কমানো বেশি সহজ। তাই গরমকালের এই সুযোগটা কাজে লাগান। তবে শুধু মাত্র ডিটক্স ওয়াটারের ওপর ভরসা করলে হবে না। তার সাথে করতে হবে নিয়মিত শরীরচর্চা এবং স্বাথকর খাওয়া দাওয়া। গরম জলে অল্প পরিমাণে লেবুর রস এবং মধু মিসিয়ে খেতে পারেন। এটি খুব ভালো একটি ডিটক্স ওয়াটার। এটি পেট পরিষ্কার করতে সাহায্য করে। এবং ওজন কমাতেও সহযোগিতা করে।

চিয়া সিডের ডিটক্স ওয়াটারও খুবই কার্যকর। এক কাপ গরম জল নিন। এরপর তার মধ্যে ১ চামচ চিয়া সিড নিয়ে নিন। এরপর সেটি আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তাইলে তার মধ্যে কিছুটা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এর পর এটি সকালে খালি পেতে রোজ খান। ম্যাজিকের মত কাজ দেবে।
এই পানীয় গুলো রোজ সকালে খান, দারুন উপকার পাবেন

অ্যাপেল সাইডার ভিনিগারও স্বাস্থের জন্য খুব ভালো। প্রতিদিন এক গ্লাস জলে অল্প পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এরপর টানা ২১ দিন এই জলটি রেগুলার পান করবেন। তাহলে খুব ভালো উপকার পাবেন এবং চর্বিও খুব দ্রুত জলে যাবে। তবে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়ার কথা ভুলবেন না।









