নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় থাবায় বেসামাল পরিস্থিতি দেশের। এমন সময়ে পাঁচটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ভোট প্রচারে চলছে রোড-শো, সভা। করোনা বিধির তোয়াক্কা না করেই জমায়েত করছেন হাজারো মানুষ। আর তাতে হু হু করে বাড়ছে সংক্রমণ। গত বছরের সব রেকর্ড ভেঙে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে করোনা ভাইরাস।


এছাড়াও টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্টের উপর আরও জোর দেওয়ার চিন্তাভাবনা চলছে। অ্যাক্টিভ কেসের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হার। যা সরকারের চিন্তা বাড়াচ্ছে। টেস্টিং ও ট্রেসিং-এ জোর দিলেই মৃত্যুর সংখ্যা কমবে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী। তিনি উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন, যাতে হাসপাতাল কর্তৃপক্ষরা সাধারণ মানুষের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়। এবং যুদ্ধকালীন পরিস্থিতির কথা ভেবে করোনা আক্রান্তদের জন্য বেড বাড়ানোর আর্জি জানিয়েছেন মোদি।
তিনি বলেন, এই মুহুর্তে কোনওভাবেই ওষুধ, ভেন্টিলেটর, অক্সেজেন সিলিন্ডারের ঘাটতি হতে দেওয়া যাবে না। এর পাশাপাশি, ভ্যাক্সিনের উৎপাদন বাড়ানোর আর্জিও জানিয়েছেন নরেন্দ্র মোদি। ভ্যাক্সিনের উৎপাদন বাড়াতে কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।







