এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই! আপাতত রাত ও সকালে শীতের আমেজ থাকবে বঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই! পশ্চিমবঙ্গে শীতের দেখা মিললেও কয়েকদিন পেরতে না পেরতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবারের তুলনায় মঙ্গলবার সামান্য পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি নেই বলে খবর। কুয়াশা মুড়েছে পথঘাট। বেলা বাড়তেই রীতিমতো হাসফাঁস দশা বঙ্গবাসীর।

আরও পড়ুনঃ ফের অগ্নিকান্ড, পুড়ে ছাই গুদাম সহ ১০টি ঝুপড়ি।

সোমবার প্রায় আড়াই ডিগ্রি বেড়েছিল তাপমাত্রার পারদ। মঙ্গলবার তাপমাত্রার পারদ সামান্য নেমেছে। তবে এসপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

আপাতত কয়েকদিন রাতে ও সকালে শীতের আমেজ থাকবে বঙ্গে। বেলা বাড়তেই অনুভূত হবে গরম। মঙ্গলবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। আংশিক মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সামান্য কমবে তাপমাত্রা।

এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই! তবে আগামী কয়েকদিন ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে। কুয়াশা দাপট দেখাবে দক্ষিণবঙ্গেও। উত্তরবঙ্গের মালদহ উত্তর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে বলেই জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন