পুরভোটে বাধা নেই, সুপ্রিম কোর্টে হলফনামা দিল রাজ্য নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে বাধা নেই, সংশোধিত ভোটার তালিকার কাজ প্রকাশের পরই পুরভোট প্রস্তুতির কাজ শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই হলফনামা জমা পড়ল সুপ্রিম কোর্টে। সুতরাং কলকাতা পুরসভার ভোট করতে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই বলেই জানাল রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের কাছে যে হলফনামাটি জমা পড়েছে তাতে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ১৫ জানুয়ারি।

আরও পড়ুনঃ গোয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে হাবাস, কোচের বিরুদ্ধে ক্ষোভের আগুন দানা বাধঁছে লাল-হলুদে।

তার ভিত্তিতে ওয়ার্ড বিন্যাসের কাজ করতে হবে। স্বাভাবিক সময়ে সেই কাজ করতে সাত-দশদিন সময় লাগার কথা। কিন্তু অতিমারির জেরে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। তাই চলতি পরিস্থিতির কারণেই সর্বাধিক এক হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থির করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিহার বিধানসভা এবং বেশ কয়েকটি উপনির্বাচনের প্রস্তুতিতে এই পদ্ধতিই মেনেছিল কমিশন।

ফলে বিহারের উপনির্বাচনের মডেলেই কলকাতা পুরসভার ভোটের প্রস্তুতি নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই সময় কলকাতা পুর-এলাকায় মোট ৪৬৯১টি ভোটকেন্দ্র রয়েছে এবং ভোটারের সংখ্যা রয়েছে ৪১ লক্ষ ৩৯ হাজার ৮৩১ জন। কমিশন-কর্তাদের দাবি, সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পরে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনে বুথ বিন্যাস এবং প্রস্তুতি আরও বাড়াতে হবে।

ফলে নতুন অনেক ভোটকেন্দ্র চিহ্নিত করতে হবে, যেগুলিতে সুষ্ঠ ও স্বাভাবিকভাবে ভোট করানো সম্ভব হবে। ফলে সাত-দশ দিনের মধ্যে এই কাজ করা বেশ কঠিন। তাই এই প্রস্তুতির জন্য আরও চার সপ্তাহ সময় ধরে রাখতে চাইছে কমিশন। তার পরেই কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবারই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ এবং ওয়ার্ড বিন্যাস প্রক্রিয়ার পরে চার থেকে ছ’সপ্তাহের মধ্যে কোভিড অতিমারিতে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতা পুরসভার ভোট করানো যেতে পারে।

পুরভোটে বাধা নেই, রাজনৈতিকমহলের মতে , এই বিপুল প্রস্তুতি শেষ করে মার্চের মাঝামাঝির আগে ভোট করানো বেশ কঠিন। সব কিছু সময় মতো চললে, ততদিনে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু তাতেও পুরভোট বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টমহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর