নজরবন্দি ব্যুরো: রাজ্যে চলছে এখন উৎসবের মরসুমে আর এই উৎসবের মরসুমে লম্বা ছুটিতে ঘুরতে বেরিয়ে পড়েছেন ভ্রমণপিপাসু বাঙালিরা। আর বাঙ্গালীদের পছন্দের ডেস্টিনেশন অনেক গুলির মধ্যে অবশ্যই উত্তরবঙ্গ। কিন্তু এখন চলছে করোনাকাল , ফলে ঘুরতে যাওয়াটা ও এই মুহূর্তে খুব সহজ নয়। ঘুরতে যাবার জন্য অবশ্যই দরকার ট্রেনের কনফার্ম টিকিট।
আরও পড়ুনঃস্বস্তি দিচ্ছে কোভিড গ্রাফ, গত ২০০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ আজ
কিন্তু এই করোনাকালে ট্রেন কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কনফার্ম টিকিট এর। আর সে কথা মাথায় রেখেই এবার পশ্চিমবঙ্গ সরকার ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের জন্য ব্যবস্থা করল বাসের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস এর বন্দোবস্ত করেছে। নিগম সূত্রে জানা যাচ্ছে অন্ততপক্ষে ২৩ টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে তারা ।
পঞ্চমী থেকেই বাস সংখ্যায় বাড়িয়েছে নিগাম। নিগম সূত্রে আরো খবর এই সমস্ত বিশেষ বাসে রয়েছে এসি ,ভলভো এবং রকেট । পুজোর পর থেকে দিন দিন বেড়েই চলেছে উত্তরবঙ্গের বাসের চাহিদা ।তাই নিগম সূত্রে খবর এইবার সেই কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে উত্তরবঙ্গগামী বাসের সংখ্যা।
ট্রেনের টিকিট পাননি সমস্যা নেই, রয়েছে রাজ্য পরিবহণ নিগমের বিশেষ ব্যবস্থা

রাজ্য সরকারের এই বাস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীপুজো পর্যন্ত এই সকল বাসের টিকিট বুক হয়ে গিয়েছে। আবার অনেকেই যারা কর্মসূত্রে কলকাতায় থাকেন তারা পুজোর ছুটিতে বাড়ি ফেরা এবং পুনরায় কর্মস্থলে আসার তাগিদেই স্বাভাবিকভাবে বেড়েছে বাসের চাহিদা তাই ট্রেনের টিকিট না মিললেও উত্তরবঙ্গে যাতায়াতের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে উত্তরবঙ্গ পরিবহন নিগমের কর্তা ব্যক্তিরা।




