নজরবন্দি ব্যুরোঃ গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছিল করোনার তৃতীয় ওয়েভ। সকলেরই ধারনা ছিল সেপ্টেম্বর থেকেই চোখ রাঙাতে শুরু করবে করোনার এই ওয়েভ, তবে বর্তমানে বঙ্গে শারদ উৎসব ও দশেরা উৎযাপিত হলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রনে আছে করোনার সংক্রমণ। তাছাড়া সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে বর্তমানে মৃত্যুশূন্য মুম্বই।
আরও পড়ুনঃলক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস
স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ঘোষিত আজকের পরিসংখ্যান অনুযায়ী,দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জনে। যাদের মধ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮২ জন এবং এই মারন রোগের বলি হয়েছেন ১৬৬ জন। পাশাপাশি এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন। যা দেখে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা।
সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগের তুলনায় যথেষ্ট পরিমাণে নেমেছে কোভিড গ্রাফ।উল্লেখ্য, গত ২০০ দিনের মধ্যে সবচেয়ে সংক্রমণ রয়েছে আজ। সেইসঙ্গে কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। যারফলে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম।
স্বস্তি দিচ্ছে কোভিড গ্রাফ, সর্বনিম্ন সংক্রমণ আজ

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন গতবারের মত এবছর ও পুজো তে কঠোর বিধিনিষেধ থাকার দরুন এই অভূতপূর্ব সাফল্য মিলেছে। তবে সামনেই রয়েছে দীপাবলি, এই অনুষ্ঠানে ও যাতে কোন রকমের সমস্যা না দেখা দেয় সেদিকে নজর দিয়েই আগের মত কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানাছেন অনেকে। পাশাপাশি টিকাকরন প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে ও জোর দেওয়া হচ্ছে।




