লক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও লক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যজুড়ে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাত্‍ ১৯ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুত্‍-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুনঃবাংলাদেশের দুর্গা মন্ডপে হামলার ঘটনায়, রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করল বিজেপি

সঙ্গে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্‍ ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  অপরদিকে ২০ শে অক্টোবর বুধবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন ৫ জেলা অর্থাত্‍ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সারা দিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে।

লক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের 

লক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ওই একই সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত মেঘলা থাকবে এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস থেকে একথা বলা যায় দুর্গাপুজোর মত লক্ষ্মী পুজোতে বৃষ্টি মাথায় নিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে বঙ্গবাসী কে.

লক্ষ্মীপূজো পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর