নজরবন্দি ব্যুরো: বাংলাদেশ দুর্গা মন্ডপে হামলা এবং ইসকন মন্দিরে তাণ্ডবের ঘটনায় এবার রাজনৈতিক রঙ লাগলো। এই ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি আজ এবং আগামীকাল প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। আজ দিনাজপুর সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃভাই ফোঁটার পর খুলবে রাজ্যের স্কুল-কলেজ? ধোঁয়াশা অব্যাহত শিক্ষামন্ত্রীর মন্তব্যে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ” বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হয়েছে, এই যে সাম্প্রদায়িকতা, জেহাদি মানসিকতা এটা তার বিরুদ্ধে আমাদের প্রতীবাদ মিছিল, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, এবং তাদের ওপরে যে নারকীয় অত্যাচার ঘটেছে তার তীব্র প্রতীবাদ জানাচ্ছি।”
প্রসঙ্গত বাংলাদেশের নোয়াখালী পুজো মণ্ডপে প্রতিমার সামনে কুরআন শরীফ পাওয়া যায় এই ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ সেখানকার বেশকিছু দুর্গা মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা মৃত্যু হয় বেশ কয়েকজন হিন্দুর।
বাংলাদেশের দুর্গা মন্ডপে হামলার ঘটনায় এবার রাজ্যজুড়ে নয়া কর্মসূচী বিজেপির

এছাড়াও বাংলাদেশ ইসকন মন্দিরে হামলা চালানো হয় সেখানেও মৃত্যু হয় এক সন্ন্যাসীর এই ঘটনায় বাংলাদেশ ছাড়িয়ে এর প্রভাব পড়ে ভারতেও যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার তীব্র নিন্দা করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।




