নজরবন্দি ব্যুরোঃ বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাগানবাড়িতে চুরি? কথায় আছে ‘পাপ বাপ কেও ছাড়েনা।’ এই ঘটনা ঠিক যেন তেমনি। এদিকে হদিশ মিলছে একের পর এক টাকার পাহাড়ের আর ওদিকে চুরি হচ্ছে মন্ত্রী মশাইয়ের বাগানবাড়িতে। শুনলে যদিও বেশ হাস্যকর মনে হয়, দারুন মজার বিষয় না এটা? যদিও স্থানীয়দের দাবি, বুধবার গভীর রাতে বাগানবাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাঠ চালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ ধৃত পার্থকে এক্ষুনি মন্ত্রীসভা ও দল থেকে সরিয়ে দেওয়া উচিত, বিস্ফোরক কুণাল
বারুইপুরে একটি বাগানবাড়ির সঙ্গে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ‘সোহিনী’ লেখা ওই বাড়িটি রাজ্যের মন্ত্রীর, অভিযোগ এমনটাই। বুধবার মধ্যরাতে একদিকে যখন ‘পার্থ ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সেই সময় পার্থর সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া এই বাগানবাড়িতেই ঘটে গেল চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতী দল তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে।

এরপর জিনিসপত্র বার করে নিয়ে চলে যায় তারা। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ভেতরে চলে যাওয়ার জন্য ধমকানো হয় বলেও অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,নিছকই চুরির ঘটনা। অন্যদিকে, এই বাগানবাড়িতে কোনও গুরুত্বপূর্ণ নথি রয়েছে কি? উঠছে প্রশ্ন। এই চ্চুরি ইচ্ছাকৃত ভাবে করানো নাকি লোভের বসেই এমন ঘটনা? এখনও স্পষ্ট ভাবে কিছুই বোঝাজাচ্ছেনা। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মেয়ে সোহিনীর নামে এই বাগানবাড়ি কেনা হয়েছিল। এই বাগানবাড়িতে গতকাল রাত একটার সময় চুরির ঘটনা ঘটে। বেগমপুরের এই বাগানবাড়িতে রাতে তালা ভাঙার আওয়াজ পান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, চার জন এসেছিল সেখানে। এলাকাবাসীদের ঘরে ফিরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। বেশ কিছু জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যায় তারা বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, তেঁতুলিয়ায় এই বাগান বাড়িটি অবস্থিত। ওই বাগানবাড়িতে নাকি প্রচুর নথিপত্র লুকনো ছিল। সেগুলোও দুষ্কৃতীরা নিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। এই চুরি ঘিরেই রহস্য ঘনাচ্ছে (Partha Chatterjee)। এলাকাবাসীর দাবি, সাধারণ চোরেরা গাড়ি চেপে এসে চুরি করবে না। তাহলে কী উদ্দেশ্যে বস্তা ভরে জিনিসপত্র নিয়ে যাওয়া হল সেটাই এখন রহস্য।
পার্থের টাকা পার্কিংয়ে চুরি! গুরুত্বপূর্ণ নথি হারানোর সম্ভাবনা

এদিকে অর্পিতার ফ্ল্যাটে এত টাকা এল কীভাবে? তা নিয়ে সরগরম গোটা রাজ্য। অর্পিতার বাড়িতে থরে থরে সাজানো টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকাই চোখ কপালে তুলেছে তদন্তকারীদের। আম আদমির হাহাকার ‘কী করে পাওয়া যাচ্ছে এত টাকা’। সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগারেও উদ্ধার হয়েছে প্লাস্টিকে মোড়া টাকা। সেক্ষেত্রে ওই বাগান বাড়িতেও কি টাকার লোভেই চুরি নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর নেপথ্যে? চলছে জোর জল্পনা।



