ইতিহাসের পথে ভারত, শুরু হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার টিকা দেওয়া শুরু করে দিয়েছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। গত ১৫ জুলাই থেকে প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে পটনার এইমস ও রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (পিজিআইএমএস)। দুই পর্যায়ে চলবে টিকার ক্লিনিকাল ট্রায়াল। ভারত বায়োটেক জানিয়েছে, প্রথম পর্যায়ে ৩৭৫ জনকে টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বিদ্যুতের অস্বাভাবিক বিল ইস্যুতে CESC-র বিরুদ্ধে কড়া ব্যাবস্থা রাজ্য সরকারের।

দেশের ১২টি হাসপাতালে করোনার টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়ে গেছে। বিশ্বের ১৪০ রকম কোভিড ভ্যাকসিনের মধ্যে প্রায় ১৪ রকম ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে মানুষের শরীরে। ভারতে ভ্যাকসিন দৌড়ে এগিয়ে রয়েছে হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারত বায়োটেক ও জাইদাস ক্যাডিলা। 

এই ট্রায়ালের প্রক্রিয়া বেশ দীর্ঘ। মোট তিন ধাপে এই ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ‘কোভ্যাক্সিনে’র প্রথম দু’ধাপের ট্রায়ালের জন্য মোট ১,১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। দস্তুর মেনে ‘ডবল ব্লাইন্ড’ পদ্ধতি মেনে বেছে নেওয়া হয়েছে এই ৩৫৭ জনকে। অর্থাত্‍, ঠিক কাদের কাদের শরীরে ‘কোভ্যাক্সিন’ দেওয়া হয়েছে, তা স্বেচ্ছাসেবীরাও জানেন না, আবার গবেষকরাও জানেন না।

পুরো ট্রায়াল শেষ হওয়ার পরই জানা যাবে, কাদের কাদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল।গোটা দেশ করোনার গ্রাসে। কবে আসবে ভ্যাকসিন। চাতক পাখির মতো সেদিকেই তাকিয়ে দেশবাসী। ভারতে করোনার ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার দিকে নজর রয়েছে বহির্বিশ্বেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত