নজরবন্দি ব্যুরোঃ কাল থেকে নামতে পারে তাপমাত্রার পারদ!এই সপ্তাহের শেষেই কনকনে শীত পড়বে রাজ্যে। পশ্চিবঙ্গ জুড়ে আগামী দুদিনে উত্তর এর হওয়ার দাপট বাড়তে চলছে। এর ফলে শীত আরও বাড়বে। পশ্চিমবঙ্গে শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।রাতের তাপমাত্রা নামবে।
আরও পড়ুনঃশুধু তৃণমূল নয়, কংগ্রেসও ভাঙাচ্ছেন শুভেন্দু! কারা আছেন সাথে?
সপ্তাহান্তে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা জানা যাচ্ছে।শনি থেকে মঙ্গল জাঁকিয়ে শীতপড়বে। আজ সকালের দিকে কলকাতায় সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ দেখা যায়।সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে ১৭.২ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ২৭.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
একইসঙ্গে, আজ ও কাল কুয়াশা থাকবে কয়েক টা জেলায় সকালে পরে পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে।মধ্য ভারতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস।
কাল থেকে নামতে পারে তাপমাত্রার পারদ!এই সপ্তাহের শেষেই কনকনে শীত পড়বে রাজ্যে। দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান উত্তরপ্রদেশ এর কিছু অংশে শৈত্যপ্রবাহের প্রবাহের সর্তকতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়া বাংলা কেউ জাঁকিয়ে শীতের সম্ভাবনা তৈরি করবে।



