অগ্নিগর্ভ দিনহাটা, CBI তদন্ত চান নিশীথ! ঘটনাস্থলে যাচ্ছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অগ্নিগর্ভ দিনহাটা, CBI তদন্ত চান নিশীথ! ঘটনাস্থলে যাচ্ছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। ভোটের আগে বাড়ছে রাজনৈতিক হিংসা। বুধবার দিনহাটার বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে বার্ণপুরে বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই ঘটনাতেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে দিনহাটা বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বয়স ৫০ বছর।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে টাকা বিলোচ্ছে BJP! ধরিয়ে দিলে ১পুরষ্কার, ১ চাকরি, বাঁকুড়ায় ঘোষণা মমতার।

বিজেপি কার্যালয়ের পাশে পশু চিকিৎসালয়ের বারান্দায় অমিতের ঝুলন্ত দেহ লক্ষ্য করেন প্রাতঃভ্রমণকারীরা। তারপর সেখানে জড়ো হন স্থানীয়রা। বিজেপির অভিযোগ, অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনা স্থলে পুলিশ এলে তাদের কাজে বাঁধা দেওয়া হয়। পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় বিজেপি কর্মীরা। পরবর্তী সময়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায়। শহর মন্ডল সভাপতির মৃত্যুর ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের কর্মীরা।

বিজেপি নেতা অশোক  মণ্ডল জানিয়েছেন,  গতকাল মঙ্গলবার একটি নির্বাচনী সভা ছিল। তারপরই খুন করা হয়েছে অমিতকে। তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এবং তার পা দুটি মাটিতে ছুঁয়েছিল।স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে যে তাঁকে খুন করা হয়েছে। অশোক  মণ্ডল বলেন এই কাজ তৃণমূল করেছে। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, “যে বা যাঁরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা কি কোনও তৃণমূল নেতাকে খুন করতে দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে এসমস্ত কথা বলে কোনও লাভ নেই।  এখন নির্বাচন কমিশনের হাতে রাজ্যের শান্তিশৃঙ্খলা। তাঁরা এই ঘটনার তদন্ত করে দেখুক।”

ভোটের আগে বাড়ছে রাজনৈতীক হিংসা। অন্যদিকে বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বার্নপুরের রাঙাপাড়া এলাকায়। গতকাল গভীর রাতে বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি দ্বিগবিজয় সিং-এর বাড়িতে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায় দুস্কৃতীরা। জানা গিয়েছে ঘটনার সময়ে বাড়িতে ছিলেননা দ্বিগবিজয় সিং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  হীরাপুর থানার পুলিশ। শুরু হয় ঘটনার তদন্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

সূত্রের খবর দিনহাটা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করতেন অমিত সরকার। তিনি দাবী করেন, পরিকল্পনামাফিক তৃণমূল খুন করেছে অমিত সরকারকে। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তবে দলের বিরুদ্ধ ওঠা অভিযোগ মানতে নারাজ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ঘটনার নেপথ্যে বিজেপির যোগ রয়েছে বলেই দাবি তাঁর। তিনি বলেন, “আমি খবর পেয়েছি গতকাল রাতে নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়েছিলেন অমিতবাবু। সেখানে ওঁকে অপমান করা হয়েছিল। অনেক রাতে বাড়ি ফেরেন। তারপর একজন ডেকে নিয়ে যায় তাঁকে। এরপর উদ্ধার হয় ঝুলন্ত দেহ।” উদয়ন গুহর দাবি, এই ঘটনায় কোনওভাবেই তৃণমূলের হাত নেই। সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অগ্নিগর্ভ দিনহাটা, CBI তদন্ত চান নিশীথ! ঘটনাস্থলে যাচ্ছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। বেলা যত গড়াচ্ছে, উত্তপ্ত হচ্ছে দিনহাটার পরিবেশ। দফায় দফায় বিক্ষোভে সামিল হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ উঠেছে অপুলিশের বিরুদ্ধে, অভিযোগ, পুলিশ লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে অ্যাডিশনাল এস.পির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। সূত্রের খবর পুলিশের দিকে ইট ছোঁড়েন বিক্ষুব্ধ কর্মীরা। দিনহাটায় যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক। এমনিতেও রাজ্যে সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আছেন উত্তরবঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন