নজরবন্দি ব্যুরোঃ গতকাল পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন জয়প্রকাশ মজুমদার। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার এই ফুল বদলের ফলে এবার মাথায় আকাশ ভেঙে পড়েছে করিমপুরের এক ব্যবসায়ীর। ভোটের সময় মৃগেন বিশ্বাস নামে এক কর্মীর মধ্যস্ততায় ব্যবসায়ীর থেকে টিভি কিনেছিলেন এই প্রাক্তন বিজেপি নেতা। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। তবে এখনও বাকি থেকে গিয়েছে জয়প্রকাশের টিভির দাম। টাকার প্রসঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেলেনি কোনও সুরাহা। এবার ফুল বদলের খবর পেতেই মাথায় হাত পরে ওই বিজেপি কর্মীর।
আরও পড়ুনঃ রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্মের অভিযোগ, সাসপেণ্ড দুই বিজেপি বিধায়ক
২০১৯ সালের বিধানসভা উপনির্বাচনের সময় করিমপুরের বিজেপি প্রার্থী ছিলেন জয়প্রকাশ মজুমদার। সেইসময় নাকি এমন ঘটনা ঘটেছে। সেই বিজেপি কর্মীর অভিযোগ,গত উপনির্বাচনের ফলাফল ঘোষণার সময় নাকি বিজেপির দলীয় কার্যালয়ে টিভি বসানোর কথা জানিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। মূলত কার্যালয়ে বসেই নাকি ভোটের ফলাফলের দিকে নজর রাখতে চেয়েছিলেন তিনি। সেইমতো স্থানীয় একটি দোকান থেকে কেনা হয় ৩২ ইঞ্চির এলসিডি টিভি।
কিন্তু ভোটে হারার পরেই সেই টিভি নিয়ে কলকাতায় চলে আসেন এই দলবদলু নেতা ও তার ছেলে যশ মজুমদার। কিন্তু টিভি নিয়ে গেলেও আর টাকা নাকি দেননি তিনি। সেই কর্মীর আরও অভিযোগ, করিমপুর থেকে চলে যাওয়ার সময় নাকি নিজের ঘর ও অস্থায়ী কার্যালয়ের সব জিনিস নিয়ে যান এই নেতা। তারপরে একাধিকবার ফোন করে টাকা চাওয়া হলেও নাকি গোটা বিষয়টি এড়িয়ে তৃণমূলের বর্তমান সহ সভাপতি।
বাকি থেকে গিয়েছে জয়প্রকাশের টিভির দাম, চিন্তায় কর্মীরা

পরবর্তী সময়ে গোটা ঘটনাটি দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানানো হলেওনাকি কোনও পদক্ষেপ উঠে আসেনি। তাই জয়প্রকাশের ফুল বদলে কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ী ও বিজেপি কর্মীর।



