নজরবন্দি ব্যুরোঃ ‘বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটাই প্রশ্ন,’ মুকুল রায়। ‘বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটাই প্রশ্ন।’ সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় । এদিনের বৈঠকে মুকুল বলেন, ‘হিন্দু বা মুসলিম নয়, বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটাই বড় প্রশ্ন। আপনি বিহার যান, ইউপি যান, যেখানেই যান, ভারতের মানুষ জানতে চায় বাংলার কী হবে?’
আরও পড়ুনঃআমিরের অবসর নিয়ে এবার পিসিবির দিকে তোপ দাগলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার।


বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে বিতর্কিত হামলার পর থেকে বহু চর্চা চলছে রাজ্য- রাজনীতিতে। এপ্রসঙ্গে মুকুলের দাবি, বাংলায় কোনও আইন নেই। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। প্রসঙ্গত, বাংলায় আইন শৃঙ্খলার অবনতির কথা ধরে বিজেপি রাজ্য নেতৃত্ব ইদানীং ঘনঘন ৩৫৬ ধারা দাবি করছে।
তবে বাংলা সফরের পর নাড্ডা স্পষ্টই জানিয়েছিলেন, রাষ্ট্রপতি শাসন দিয়ে নয়, গণতান্ত্রিক উপায়েই মমতা সরকারকে পরাস্ত করার বিষয়ে তাঁরা আত্মবিশ্বাসী। শুক্রবারের সাংবাদিক বৈঠকে মুকুল বলেন, ‘এবারে তৃণমূল ১০০ আসন পাবে কিনা সন্দেহ। আমার তো মনে হয় পাবে না।’ তিনি আরও বলেন, ‘যেভাবে গণহারে সবাই দলত্যাগ করছে , তাতে দলের অস্তিত্বটাই থাকবে কিনা সন্দেহ।’
‘বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটাই প্রশ্ন,’ মুকুল রায়। মুকুলের পাল্টা বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘যাঁরা মনে করছেন ভারতীয় জনতা পার্টিতে গিয়ে জিতে যাব, তাঁদের বেস্ট অব লাক জানাই। কারণ, বাংলার মানুষ বেইমানদের পছন্দ করে না।’









