নজরবন্দি ব্যুরোঃ আমিরের অবসর নিয়ে এবার পিসিবির দিকে তোপ দাগলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। স্পট ফিক্সিং কাণ্ডে দীর্ঘদিন সাসপেন্ড থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। ফিরে এসে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় পাকিস্তানকে। ইংল্যান্ডে বিশ্বকাপেও ভাল খেলা দেখান আমির। এসবের পরেও গতকাল মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন এই প্রতিভাবান পেসার।
আরও পড়ুনঃভারতে কি ফিরছে পাবজি? জানিয়ে দিল তথ্য-প্রযুক্ত মন্ত্রক


আর এই অকাল অবসরের কারন হিসেবে তিনি জানিয়েছেন বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের অমানুষিক চাপ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন বর্তমান পিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারবেন বলে মনে করেন না। তাই তিনি ছেডে় দিতে চান ক্রিকেট। তাঁকে মানসিক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার।
পিসিবির প্রতি আক্রমন শানিয়ে বললেন তাঁকেও ঠিকমতো ব্যবহার করেনি তারা। তিনি বলেন ‘খোলাখুলি বলছি যে ২০১১ বিশ্বকাপে আমাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। তবে সেটা ক্যাপ্টেন আফ্রিদি করেনি। ম্যানেজমেন্টের বাকিরা এটা করেছিল। আমি এটা প্রকাশ্যেই বলছি। আমাকে হয়রান করা হয়েছিল। তবে তা পাত্তা দিইনি। কারণ, তার আগেই অবসরের ঘোষণা করেছিলাম।’ তিনি আরও বলেন ‘আমিরের উচিত ছিল ভাল বল করা। পারফরম্যান্সে উন্নতি করা। যাতে কেউ ওকে দল থেকে বাদ দিতে না পারে। পারফরম্যান্সের মাধ্যমেই সমস্ত ভয়ের মুখোমুখি হতে হয় আর ম্যানেজমেন্টের মোকাবিলা করতে হয়। দু’মাসের জন্যও যদি আমিরকে পাই, তা হলে সবাই ওকে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করতে দেখতে পাবেন। ৩ বছর আগে ওকে যা শিখিয়েছিলাম, সেটাই আবার শেখাব। ও প্রত্যাবর্তন করতে পারে তখন।’
আমিরের অবসর নিয়ে এবার পিসিবির দিকে তোপ দাগলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। প্রসঙ্গত ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টিতে খেলে মোট ২৫৯ উইকেট নিয়েছেন আমির। গত বছর সাদা বলের ক্রিকেটে মন দিতে চেয়ে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি। গত নভেম্বরে পাকিস্তানের টি২০ স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। আমিরকে শেষ বার খেলতে দেখা গিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



