নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ এক বছর আগে মুক্ষমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ এর ডোমকল মহকুমার অন্তর্গত সাগরপাড়াতে নতুন থানা হবার কথা ঘোষণা করেন ।প্রথমে জমি সমস্যা এবং অন্যান্য কারনে তা ক্রমশ পিছিয়ে যেতে থাকে ।পরে জমি সমস্যা মিটলেও সেই জমিতে থানা তৈরির কোনো ব্যবস্থা চোখে পড়েনি এলাকাবাসীর।
অবশেষে স্থানীয় মানুষের দাবী মেনে বাড়িভাড়া নিয়ে থানা তৈরির কাজ শুরু হয় ।থানা তৈরির কাজ শেষ হলেও প্রশাসনিক বিভিন্ন জটিলতা এবং কোরোনা আবহে তা উদ্বোধন না হয়ে পরে ছিলো ।অবশেষে সোমবার মুর্শিদাবাদ পুলিশ সুপার সাবিরি রাজকুমারের হাত দিয়ে পথ চলা শুরু হল এই থানার।উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সাহা,এস ডি পি ও ফারুক চৌধুরী,জলঙ্গি থানার ও সি উত্পল কুমার দাস,জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রজ্জাক,জলঙ্গি ব্লক সভাপতি শ্রীমতি শুক্লা সরকার,সাগরপাড়া বাজার কমিটির নেত্রীবৃন্দ এবং স্থানীয় জনগণ।


উল্লেক্ষ্য প্রথমে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত জলঙ্গি পি এস এর অধীনে ছিল।জলঙ্গি পি এস দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।এই বিশাল এলাকা জলঙ্গি পুলিশ এর পক্ষে সঠিকভাবে দেখভাল করা সম্ভব হচ্ছিল না।জলঙ্গি যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ফলত এই অঞ্চলে বাংলাদেশের সাথে চোরাচালানের একটি নিবিড় সম্পর্ক আছে।ফলে এই বিস্তীর্ন এলাকা একটি থানার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা পর্ষদের
এছারাও সাগরপাড়াবাসির দীর্ঘদিনের দাবী ছিল এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নতুন থানার খুব প্রয়োজন।অবশেষে তাদের দীর্ঘদিনের দাবী বাস্তবে রূপ নিল।এই নতুন থানা তৈরির ফলে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধমূলক কার্যকলাপ এখন অনেকটাই কমবে বলে মনে করছে এলাকাবাসী।











