‘পশ্চিমবঙ্গে স্বজন পোষনের রাজনীতি চলছে’। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘পশ্চিমবঙ্গে স্বজন পোষনের রাজনীতি চলছে’। রাজ্য সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিয়ে এই কথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার সকাল ১১ টায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। এদিন সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা-সহ আরও অনেকে। মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার পর এদিন অমিত শাহ বলেন ‘পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে বর্তমানে, সেটা স্বজন পোষনের রাজনীতি চলছে।

আরও পড়ুনঃ সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে করোনাকে হারানো সম্ভব। জানাল WHO

সকল রাজ্যবাসীকে একজোট হয়ে নিজের নিজের কাজ নিষ্ঠার সাথে করে যেতে হবে তাহলে রাজ্যবাসী এই রাজনীতি থেকে মুক্ত হতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ উন্নতির শিখরে যাতে পৌঁছাতে পারে সেই প্রার্থনাই আজ আমি মা কালির কাছে করলাম।’ পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী শুক্রবার সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর জন্য গোটা মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়।

মন্দিরে ছিলেন বিজেপির মহিলার মোর্চারাও। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজো দেওয়ার পরও আরও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। আজ বিকেলেই তাঁর দিল্লী ফিরে যাওয়ার কথা রয়েছে। তাঁর আগে বিজেপি কর্মী এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। জানা গিয়েছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে। সেইসঙ্গে সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গেও দেখা করবেন তিনি।

‘পশ্চিমবঙ্গে স্বজন পোষনের রাজনীতি চলছে’। উল্লেখ্য, বৃহস্পতিবার বাঁকুড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় ফের একবার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি শোনা গিয়েছে। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, ‘বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য। বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে। বাংলার বেকার যুবকদের চাকরি দিতে, গরিবি দূর করতে একবার বিজেপি-কে একটা সুযোগ দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব। ‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন