অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে অক্টোবর-নভেম্বরে, নবীন পট্টনায়ককে জানালেন আদার পুনাওয়ালা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  চলতি বছরেই এসে যাবে করোনার ভ্যাকসিন। আর সেটা অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে এমনটাই জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তৈরির দায়িত্ব পাওয়া ভারতের সেরাম ইনস্টিটিউট। সংস্থার সিইও আদার পুনাওয়ালা খোদ এই আশার কথা শুনিয়েছেন নবীন পট্টনায়ককে।

আরও পড়ুনঃ অজান্তেই ভারতবাসীর শরীরে তৈরী হয়েছে অ্যান্টিবডি,বলছে সমীক্ষার রিপোর্ট।

এক ভিডিও কনফারেন্সে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনায় বসেন পুনাওয়ালা। সেখানে তিনি বলেন, এ বছরের শেষেই করোনা টিকা তৈরি হয়ে যাবে বলে আশা, আর টিকার আগামী ট্রায়াল ভারতে আগামী মাসের মাঝামাঝি শুরু হবে। টিকা তৈরি হয়ে গেলে এবং তা ছাড়পত্র পেয়ে গেলে ওড়িশা সরকার ও সেরাম ইনস্টিটিউট এ ব্যাপারে চুক্তিবদ্ধ হতে পারে বলে তিনি জানিয়েছেন। নবীন পট্টনায়ক বলেছেন, সব ছাড়পত্র মিলে গেলে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে ওড়িশা প্রাধান্য পাবে বলে তাঁর আশা।

 এ ব্যাপারে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখবে রাজ্য সরকার।উল্লেখ্য, ব্রিটেনের জেন্নার ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে ডিএনএ ভেক্টর ভ্যাকসিন ChAdOx1 nCoV-19 ক্যানডিডেট ডিজাইন করেছে অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। এই গবেষণায় অক্সফোর্ডের সঙ্গে আছে ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে পুণের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর